প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 12:07 AM
বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সুজন মজুমদার
কুমিল্লা জেলার বরুড়ায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বরুড়া থানা প্রেসক্লাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টায় বরুড়া উপজেলা কমপ্লেক্সে বরুড়া থানা প্রেসক্লাবের নিজস্ব উদ্যোগে উপজেলার প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (চাঁদর) বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন আলোকিত সময় নিউজ টুয়েন্টি ফোর।
বরড়া থানা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাচন কমিশনার জাসিদুল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান রনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। শুধুমাত্র সংবাদ পরিবেশন নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই বরুড়া থানা প্রেসক্লাব যেভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে কেউই শীতে কষ্ট পাবে না।
প্রেসক্লাব নেতৃবৃন্দরা জানান, শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের সামান্য উষ্ণতা দিতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বরুড়া থানা প্রেস ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে। এই সময় উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সোহেল খন্দকার, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সৌরভ লোধ, অর্থ ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মীর ও প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...