প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 12:17 AM
এটা যেনতেন নির্বাচন নয়
মাহফুজ নান্টু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি দেশের গণতান্ত্রিক উত্তরণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। অতীতের নির্বাচনগুলো নিয়ে নানা সমালোচনা থাকলেও এবার একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই লক্ষ্য।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি আরও বলেন, ঢাকা ও চট্টগ্রামের পর সবচেয়ে বেশি সংসদীয় আসন কুমিল্লা জেলায়। ফলে এখানে নির্বাচনী কার্যক্রমের পরিধি ও কর্মব্যস্ততা তুলনামূলকভাবে বেশি। এ কারণে জেলা প্রশাসন, নির্বাচন অফিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি।
নির্বাচন কমিশনার জানান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান লক্ষ্য হবে। এছাড়াও ভোটকেন্দ্রেগুলো শতভাগ সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল, ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের অধিনায়ক লে. কর্নেল মাহমুদ, র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. আবু আবদুল্লাহ, ডিজিএফআইয়ের উপপরিচালক কাজী রাজীব রুবায়েতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...