প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jan 2026, 12:40 AM
দলের না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই
কুমিল্লায় নির্বাচনী সভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
আয়েশা আক্তার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।” শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিকেল ৬টায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আরেকটি বিশাল জনসভায় বক্তব্য রাখেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে আমরা মাঠে নেমেছি। মানুষ আজ ন্যায়বিচার, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বাঁচতে চায়। তিনি আরও বলেন,যদি আমরা নির্বাচিত হই, তাহলে একটি মানবিক বাংলাদেশ গড়তে কাজ করবো—যেখানে দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের কোনো স্থান থাকবে না।
টাউন হল মাঠের জনসভা কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কুমিল্লা আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমান এর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম, ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কাইয়ুম, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, জাগপার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।, বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং কুমিল্লা-১ থেকে ১০ আসনের বিভিন্ন সংসদ সদস্য প্রার্থীরা। বিশাল সমাবেশে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ৪টি বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হয়, যাতে দূরবর্তী এলাকার মানুষও সরাসরি বক্তব্য উপভোগ করতে পারেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...