প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Feb 2026, 12:03 AM
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তর বলে দেওয়ার অভিযোগ, তদন্তের উদ্যোগ
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দায়িত্বরত এক কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে হুমকি ও পোশাক নিয়ে ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ২০৯ নম্বর কক্ষে দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শক দুজন পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দেন। এ ঘটনায় এক পরীক্ষার্থী প্রতিবাদ করলে ওই কক্ষ পরিদর্শক তাঁর পোশাক নিয়ে ভীতি প্রদর্শন করেন এবং বিষয়টি কোথাও না বলতে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি তদšে—র জন্য ইউনিট প্রধানকে জানানো হয়েছে।’
‘বি’ ইউনিটের প্রধান অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। যে কেন্দ্রে ঘটনাটি ঘটেছে, সেই কেন্দ্রের কক্ষ সমন্বয়ক ও অভিযোগকারী পরীক্ষার্থীর সঙ্গে আগামীকাল বিকেল তিনটায় বৈঠকে বসবো। এরপর প্রয়োজনীয় সিদ্ধাš— নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...