প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jun 2025, 7:36 AM
কায়কোবাদের ভাগিনাকে ক্রসফায়ারে হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বেসরকারি টেলিভিশন যমুনা টিভির সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাই কে জড়িয়ে মন্তব্যের প্রতিবাদে উপজেলা সদরে টানা দু'দিন বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগরের সর্বস্তরের জনগন।
২৪ জুন মঙ্গলবার বিকেলে ও ২৫ জুন বুধবার টানা দু'দিন কুমিল্লার মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিলে নারী পুরুষ হিন্দু মুসলিমসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জড়িয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার মন্তব্যের প্রতিবাদ জানায়। এ সময় তারা অবিলম্বে বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে স্লোগান দেন।
মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাবেক মন্ত্রী কায়কোবাদ শুধু বিএনপির কেন্দ্রীয় নেতা ই নয়,তিনি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা। দলীয় সমর্থনের বাহিরেও সাধারণ মানুষদের কাছে তিনি একজন জনপ্রিয় অভিভাবক। অথচ উপদেষ্টা আসিফ একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে নিয়ে মিথ্যা অপপ্রচার করছে।
মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক বলেন, মুরাদনগরের ৫ বারের এমপি আমাদের প্রাণপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জড়িয়ে উপদেষ্টা আসিফ যে উদ্ভট বক্তব্য দিয়েছে তার প্রতিবাদে গতকাল এবং আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি। উপদেষ্টা আসিফ জনগণের প্রাণপ্রিয় নেতাকে নিয়ে মিথ্যাচার করে জনগনের মনে আঘাত দিয়েছে।
মুরাদনগরের বয়োজ্যেষ্ঠ নাগরিক নায়েব আলী বলেন, বর্তমান সরকার এই শিশু উপদেষ্টাদের বিতর্কিত কর্মকান্ডের কারনে জাতির কাছে লজ্জিত হতে হচ্ছে। এরা হাসিনার মত প্রশাসনকে ব্যবহার করে জনগণের উপর নতুন ফ্যাসিবাদ তৈরী করছে।
এদিকে বিএনপির সাবেক মন্ত্রী ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাগিনা সোহেল আহমেদ বাবু অভিযোগ করে বলেন- মুরাদনগর সদরে উপদেষ্টা আসিফের চাচাত ভাই ওবায়দুল্লাহ আওয়ামী লীগের লোকজনদের সাথে নিয়ে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নাম নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছিল। আমি সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের বললাম ভাই এদেরকে বুঝান,এভাবে গালাগালি করলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এ কথা বলার পর মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের বলেন- তুই কে? এখান থেকে যা, না হয় এনসিপির দুইটারে গুলি করে মেরে তোরে মামলা দিমু, এখন না গেলে তোরে ক্রসফায়ার দিমু।
পুুলিশ কর্মকর্তা আমিন কাদেরের এমন আচরনে সাথে থাকা পুলিশ সদস্যরা আমাকে সেখান থেকে সরিয়ে দেয়। মুরাদনগর পুলিশের এমন আচরনে জনমনে আতন্ক বিরাজ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
মো.জাকির হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুল...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি ব...
কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচা...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্র...
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠাল...
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল...
সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি চলছে মধুমাস। এ মাসে ব্রাহ্মণবাড়িয়ার বা...
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে...
০৯ জুন ২০২৬, কুমিল্লাঃবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্...