...
শিরোনাম
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜ চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’! ⁜ কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য ⁜ বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন ⁜ ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল ⁜ ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন ⁜ বুড়িচং ভারেল্লা উত্তরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান আলহাজ্ব হাফেজ নজির আহাম্মদ ⁜ চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার ⁜ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পরিদর্শন ⁜ দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা ⁜ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার ⁜ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা ⁜ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি ⁜ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান ⁜ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০ ⁜ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jun 2026, 10:40 AM

...
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত News Image

কুমিল্লা, ৯ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত “স্বাস্থ্য-ই-শক্তি: সমন্বিত স্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন” শীর্ষক প্রায়োগিক গবেষণার উদ্যোগে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা, কিশোরী স্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা এবং One Health পদ্ধতির মাধ্যমে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বার্ডের কর্মকর্তা ও প্রায়োগিক গবেষণার উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বার্ডের লালমাই অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বার্ডের যুগ্মপরিচালক (প্রশিক্ষণ) মিজ আযমা মাহমুদা। সেমিনার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বার্ডের যুগ্মপরিচালক (পল্লী প্রশাসন) মিজ আফরীন খান এবং সহযোগী সেমিনার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বার্ডের উপপরিচালক (গবেষণা) মিজ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও প্রায়োগিক গবেষণা কার্যক্রমে সহযোগিতা করেন বার্ডের উপপরিচালক (পল্লী শিক্ষা) মিজ রাখি নন্দী।

সেমিনারে “স্বাস্থ্য-ই-শক্তি: সমন্বিত স্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন” শীর্ষক প্রায়োগিক গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের যুগ্মপরিচালক (পল্লী প্রশাসন) ও প্রধান গবেষক মিজ আফরীন খান। তিনি বলেন, গ্রামীণ নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা এবং স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে সমন্বিত ও অংশগ্রহণমূলক উদ্যোগ গ্রহণ সময়ের দাবি। তিনি গবেষণাটির লক্ষ্য, কার্যক্রম এবং সম্ভাব্য সামাজিক প্রভাব তুলে ধরেন।

সেমিনারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পুষ্টিবিদ মিজ ছাঈদা লিয়াকত “গ্রামীণ সমাজে কিশোরীদের কৈশোরকালীন শারীরিক-মানসিক পরিবর্তন, সচেতনতা, পুষ্টি ও ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি কৈশোরকালীন স্বাস্থ্য শিক্ষা, পুষ্টি সচেতনতা, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

নারী উন্নয়ন কেন্দ্র (NUK)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী “গ্রামীণ প্রজননক্ষম নারীদের স্বাস্থ্য সমস্যা ও ক্যান্সার ঝুঁকি: সচেতনতা ও প্রতিরোধমূলক করণীয়” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি প্রজনন স্বাস্থ্য, স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক শনাক্তকরণ, স্ক্রিনিং কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অপর প্রবন্ধে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর এপিডেমিওলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ফয়জুল ইসলাম “গ্রামীণ স্বাস্থ্য উন্নয়নে One Health পদ্ধতির প্রয়োগ ও করণীয়” বিষয়ে আলোচনা করেন। তিনি মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য এবং পরিবেশগত স্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ক তুলে ধরে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণে One Health পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করেন।

সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচি (SHISUK)-এর নির্বাহী পরিচালক জনাব সাকিউল মিল্লাত মোর্শেদ এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহউদ্দীন। আলোচকবৃন্দ গ্রামীণ নারীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কিশোরী স্বাস্থ্য উন্নয়ন, ক্যান্সার প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিকাশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, নারীর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত না হলে টেকসই গ্রামীণ উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে কিশোরী স্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা এবং One Health ধারণার কার্যকর বাস্তবায়ন দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। তাঁরা আরও বলেন, এ প্রায়োগিক গবেষণার মাধ্যমে গ্রামীণ নারীদের স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি সমন্বিত স্বাস্থ্য উন্নয়ন মডেল গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। এ লক্ষ্যে সরকারি, বেসরকারি এবং স্থানীয় পর্যায়ের সকল অংশীজন সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 সভাপতির বক্তব্যে জনাব আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রামীণ উন্নয়ন ও স্বাস্থ্য উন্নয়ন একে অপরের পরিপূরক। গবেষণাভিত্তিক জ্ঞান, স্থানীয় অভিজ্ঞতা এবং অংশগ্রহণমূলক উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে নারীর স্বাস্থ্য সুরক্ষা ও ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব। তিনি গবেষণালব্ধ সুপারিশসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...

চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’!
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...

কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...

বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...

বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...

ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...

মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...

ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে  " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...

বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী  উ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
➤ চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’!
➤ কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য
➤ বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন
➤ ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল
➤ ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন
➤ বুড়িচং ভারেল্লা উত্তরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান আলহাজ্ব হাফেজ নজির আহাম্মদ
➤ চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার
➤ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পরিদর্শন
➤ দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
➤ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার
➤ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা
➤ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি
➤ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান
➤ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir