...
শিরোনাম
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার ⁜ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন ⁜ থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি ⁜ আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ ⁜ আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ ⁜ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ ⁜ মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ ⁜ যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ছাড়াল ৬ ডলার ⁜ উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ কাজ ⁜ কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ্ধার ⁜ কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা ⁜ বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ ⁜ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা ⁜ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা রাষ্ট্রীয় সম্মানি বরাদ্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য, জলাবদ্ধতার ঝুঁকিতে পথচারীরা ⁜ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে অটোরিকশা ও টাকা ছিনতাই: মূল অভিযুক্ত ৩ জন গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ⁜ বুড়িচংয়ে এমপি ডাবলহোন্ডা কাপ ফুটবলের ৬ষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত ⁜ দাউদকান্দি নোয়াদ্দায় ছাত্র অধিকার পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jun 2026, 10:40 AM

...
দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল News Image
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার  সকাল পৌনে ১১টায় গৌরীপুরে দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বক্তারা দাউদকান্দি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মহাসড়কে মিছিল করার ঘটনাকে কেন্দ্র করে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক ও সজাগ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। এতে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল বাছেদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম। সভা পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল সওদাগর, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।জরুরি সভা শেষে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা দেশের স্থিতিশীলতা বিনষ্ট এবং নাশকতামূলক কর্মকাণ্ডের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ   টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে নেও...

প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে...

থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি

২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ...

আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ

সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখ...

আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ

বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস...

হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ

এফএনএস বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা কর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার
➤ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
➤ থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
➤ আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
➤ আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
➤ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
➤ মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ
➤ যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ছাড়াল ৬ ডলার
➤ উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ কাজ
➤ কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ্ধার
➤ কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
➤ বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
➤ ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
➤ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
➤ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা রাষ্ট্রীয় সম্মানি বরাদ্দ
➤ ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য, জলাবদ্ধতার ঝুঁকিতে পথচারীরা
➤ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে অটোরিকশা ও টাকা ছিনতাই: মূল অভিযুক্ত ৩ জন গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার
➤ বুড়িচংয়ে এমপি ডাবলহোন্ডা কাপ ফুটবলের ৬ষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত
➤ দাউদকান্দি নোয়াদ্দায় ছাত্র অধিকার পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir