প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Apr 2026, 12:10 AM
টেকসই উন্নয়নে পানি সম্পদের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরী
আয়েশা আক্তার
“পানি প্রবাহ যেখানে, সাম্যের হাসি সেখানে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভার আয়োজন করে জেলা প্রশাসন, কুমিল্লা। এতে সহযোগিতা করে পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পানি সম্পদের সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির সংকট মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা আরও বলেন, নিরাপদ পানি নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়—এটি সবার সম্মিলিত দায়িত্ব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...