প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Apr 2026, 12:11 AM
ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত পাঁচ পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে পাঁচজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর, মাধবপুর ইউনিয়নের মিরপুর, চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা, রামচন্দ্রপুর ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়ার ব্যক্তিরা হলেন গঙ্গানগর গ্রামের আবু তাহেরের ছেলে মো. শরিফুল ইসলাম, মিরপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মজিবুর রহমান, দক্ষিণ চান্দলা গ্রামের মো. জয়দুল মিয়ার ছেলে সবুজ, রামচন্দ্রপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মহালক্ষীপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়াসহ উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকগণ পৃথকভাবে এসব অভিযানে নেতৃত্ব দেন। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...