...
শিরোনাম
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ ৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড় ⁜ কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ⁜ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪ ⁜ বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ চৌয়ারা বাজারে মহিলাদের নামাজ ঘর টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধনে সুধী সমাবেশ ⁜ কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ ⁜ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ⁜ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে কুমিল্লায় সংবাদ সম্মেলন ⁜ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন ⁜ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির ⁜ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল ⁜ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই” ⁜ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর ⁜ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Apr 2026, 11:37 AM

...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘিরে অবৈধ স্থাপনা মাইকে ঘোষণা দিয়েও নিমসার বাজারে উচ্ছেদ News Image
কুমিল্লা উত্তর প্রতিনিধি। 
দেশের অন্যতম বৃহৎ কাঁচামালের পাইকারি বাজার কুমিল্লার নিমসার এলাকায় ঢাক-চট্টগ্রাম মহাসড়ক ঘিরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সরে দাঁড়াল সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল বুধবার এই অভিযান পরিচালনার কথা ছিলো। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি দখলদারদের সতর্ক করে মাইকিংও করা হয়। অনেকেই বিষয়টি খুব একটা আমলে না নিলেও উচ্ছেদ আতঙ্কে মঙ্গলবার রাতে দোকান সরিয়ে নেন কিছু কিছু ব্যবসায়ী। কিন্তু শেষপর্যন্ত উচ্ছেদ অভিযানটি আর হয়নি। কেন হয়নি তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সওজের কাছ থেকে কোনো সদুত্তর মেলেনি, কেবল জনবল সংকটের অজুহাত দেখানো ছাড়া।
ঘোষণা দিয়েও উচ্ছেদ অভিযান পরিচালনা না করার বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জনবল সংকটের কথা জানান। তবে তিনি জানান, অচিরেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। 
এর আগে গত ফেব্রুয়ারিতেও একবার উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেবারও সওজ কর্তৃপক্ষ পিছু হটে যাওয়ায় অবৈধ স্থাপনা বহাল থেকে যায়।
বুধবার সরেজমিন দেখা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় পাইকারী বাজার ঘিরে মহাসড়কের দুই পাশে অসংখ্য অবৈধ স্থাপনা দাঁড়িয়ে আছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলা প্রশাসন ও নিজস্ব মালিকানাধীন জায়গার বাইরে মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথের বিশাল জায়গাজুড়ে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা কয়েক শত ভাসমান দোকান ঘর নির্মাণ করে বছরের পর বছর ভাড়া আদায় করছে। প্রতিদিন সারাদেশ থেকে ব্যবসায়ীরা বিপুল পরিমান সবজি ও ফলমূলসহ নানান কৃষি ও কৃষিজাত পণ্য নিয়ে আসেন এই বাজারে। যার ফলে মহাসড়কের দুই পাশে শত শত ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন ধরণের যানবাহনের ভিড় জমে যায়। অনেক গাড়ি চালক সময় বাঁচাতে উল্টো পথে আড়ৎগুলোর সামনে অবস্থান নেয়। এছাড়া সড়কের উপর বাঁ পাশে গাড়ি রেখে অন্য গাড়িতে মালামাল লোড-আনলোড করে। এতে ঢাকা-চট্টগ্রামের লাইফলাইন হিসেবে পরিচিত এই মহাসড়কের নিমসার বাজার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাও ঘটে প্রায়ই। এমনকি বুধবার সকালে অর্থাৎ স্থগিত হওয়া অভিযান শুরুর আগে নিমসার এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। তারা হলেন নোয়াখালীর জহিরুল ইসলাম ও মেহেরপুর জেলার সোহেল রানা।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ১৫ মার্চ কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ১ এপ্রিল নিমসার বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেওয়া হয়। ৩০ মার্চ বাজার এলাকায় দীর্ঘ সময় ধরে মাইকিং করে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এর পর গুটি কয়েক ব্যবসায়ী দোকান সরিয়ে নিলেও বেশিরভাগই যার যার জায়গায় রয়ে যায়। এর মধ্যে অভিযোগ শোনা যায়, বাজারে উচ্ছেদ অভিযান না করার জন্য দখলদার চক্র সওজ কর্মকর্তাদের ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছে। গত বছরও একইভাবে নোটিশ করার পরও  উচ্ছেদ অভিযান না হওয়ায় ব্যবসায়ীরা ধরে নেন এবারও সেরকমই ঘটবে। ফলে গতকাল অভিযান না হওয়ায় কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে।
গতকাল সকালে বেশ কয়েকজন সংবাদকর্মী উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহের জন্য নিমসার বাজার এলাকায় এসে দুপুর ১টা পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু উচ্ছেদ অভিযান না হওয়ায় তারা সেখান থেকে চলে যান। 

এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, নিমসার বাজারে উচ্ছেদ অভিযানের বিষয়ে আমি কিছু জানি না। সড়ক বিভাগ জানতে পারে, কারণ এটি তাদের জায়গা। তারা আমাকে বিষয়টি অবহিত করেনি। আমাকে অবহিত করা হলে আমি আইন-শৃঙ্খলার বিষয়ে অবশ্যই সহযোগিতা করবো।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...

৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...

কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যা...

আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪

চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...

বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...

আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...

ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ ৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
➤ কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি
➤ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
➤ বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা
➤ ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ চৌয়ারা বাজারে মহিলাদের নামাজ ঘর টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধনে সুধী সমাবেশ
➤ কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ
➤ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
➤ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে কুমিল্লায় সংবাদ সম্মেলন
➤ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন
➤ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির
➤ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল
➤ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই”
➤ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
➤ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir