...
শিরোনাম
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ ৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড় ⁜ কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ⁜ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪ ⁜ বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ চৌয়ারা বাজারে মহিলাদের নামাজ ঘর টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধনে সুধী সমাবেশ ⁜ কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ ⁜ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি ⁜ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ⁜ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে কুমিল্লায় সংবাদ সম্মেলন ⁜ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন ⁜ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির ⁜ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল ⁜ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই” ⁜ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর ⁜ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 2 Apr 2026, 10:17 PM

...
বিশ্বজুড়ে জ্বালানি সংকট, দেশে দেশে নানা পদক্ষেপ News Image

এফএনএস বিনোদন: ইরান যুদ্ধজনিত জ্বালানি সংকটের প্রভাবে বিশ্বজুড়ে দেশগুলো নাগরিকদের ধীরে গাড়ি চালাতে, বাসা থেকে কাজ করতে এবং অপ্রয়োজনীয় পোশাক ত্যাগ করতে বলছে। আবার জ্বালানির মজুত কমে যাওয়া এবং দামের ঊর্ধ্বগতির কারণে অনেক দেশ কয়লা ব্যবহার বাড়াচ্ছে, জ্বালানি রেশনিং চালু করছে, কর্মসপ্তাহ কমিয়ে দিচ্ছে ও মানুষকে ঘরে থাকতে উৎসাহিত করছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় জীবাশ্ম জ্বালানির সরবরাহ কমে গেছে। এই ঘাটতির কারণে সরকারগুলো জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে, যাতে বাড়তে থাকা খরচ নিয়ন্ত্রণ করা যায়, যা ইতোমধ্যে অর্থনীতিগুলোকে অস্থির করে তুলেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য দেশগুলো গত মাসে কৌশলগত মজুত থেকে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার মাধ্যমে বাজারকে শান্ত করার চেষ্টা করেছে। সংস্থাটি কম উড়োজাহাজে ভ্রমণ করা ও ধীরে গাড়ি চালানোর মতো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ইরান যুদ্ধের তেল সংকট গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, তা নিচে তুলে ধরা হলো-

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র, যা ইসরায়েলের সঙ্গে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা চালায়, ইরানের তেল অবকাঠামোর ওপর আরও হামলার হুমকি দিয়েছে। এতে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে এবং জ্বালানির দাম আরও বাড়তে পারে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলো, যারা এই অভিযানে যোগ দেয়নি, তাদের সমালোচনা করে বলেন, আগে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনে নিতে ও এরপর উপসাগর অঞ্চল থেকে নিজেদের তেল সংগ্রহ করতে। ফেডারেল সরকার এখনো ভর্তুকি বাড়ানো বা বিল পরিশোধে হিমশিম খাওয়া পরিবারগুলোর জন্য সহায়তা দেয়নি। তবে তারা জীবাশ্ম জ্বালানি উৎপাদন বাড়ানোর নীতি চালিয়ে যাচ্ছে এবং নবায়নযোগ্য প্রকল্পগুলো আটকে দিচ্ছে। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বায়ুবিদ্যুৎ প্রকল্প বাতিল করতে ফরাসি কোম্পানি টোটাল এনার্জিসকে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার পরিশোধ করা হবে এবং সেই বিনিয়োগ তেল ও গ্যাস খাতে সরিয়ে নেওয়া হবে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডাযুক্তরাজ্য জ্বালানির দাম বাড়লেও জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং চাহিদা কমানোর কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। তারা শুধু গরমের জন্য তেল ব্যবহারকারীদের আর্থিক সহায়তা দিচ্ছে। দেশটির অর্থমন্ত্রী র্যাচেল রিভস আর্থিক সংকটে থাকা দুর্বল জনগোষ্ঠীর জন্য কাউন্সিল পরিচালিত তহবিলে অতিরিক্ত অর্থ দেওয়ার পরিকল্পনা বিবেচনা করছেন। তবে আগের জ্বালানি সংকটের মতো সার্বজনীন সহায়তা দেওয়ার প্রস্তাব নাকচ করেছেন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সরকারগুলোকে সতর্ক করেছে যেন তারা সবখাতে ভর্তুকি না দিয়ে প্রয়োজনীয় মানুষদের লক্ষ্য করে সহায়তা দেয়। নিউজিল্যান্ড প্রায় ১ লাখ ৫০ হাজার পরিবারকে সাপ্তাহিক নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে, যা জ্বালানি সহায়তা প্যাকেজের অংশ। অস্ট্রেলিয়া তিন মাসের জন্য জ্বালানি কর ৫০ শতাংশ কমিয়েছে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করেছে। তারা চালকদের শুধু প্রয়োজনীয় জ্বালানি কিনতে বলছে এবং স্বেচ্ছা সিদ্ধান্তের মাধ্যমে দাম বৃদ্ধির প্রভাব কমানোর আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, কানাডা এখনো মূল্যবৃদ্ধি ঠেকাতে সরাসরি হস্তক্ষেপ করেনি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পরিচ্ছন্ন অর্থনীতিতে দ্রুত রূপান্তরের আহ্বান জানিয়েছে, যদিও কিছু সদস্য দেশ এতে ধীরগতি দেখাচ্ছে। গত সপ্তাহে ইতালি কয়লা ব্যবহার বন্ধের পরিকল্পনা এক দশকের বেশি সময় পিছিয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আরও দীর্ঘ সময় চালু রাখার প্রস্তাব দিয়েছেন ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ দ্রুততর করার কথা বলেছেন। ইউরোপের কয়েকটি সরকার জ্বালানি ভর্তুকি ও করছাড় ঘোষণা করেছে, যাতে ভোক্তারা মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে পারে। গত বুধবার ইউরোপীয় কমিশন কার্বনমূল্য নির্ধারণ ব্যবস্থা শিথিল করার প্রস্তাব দিয়েছে, যাতে অতিরিক্ত অনুমতি স্বয়ংক্রিয়ভাবে বাতিল না হয়। পাশাপাশি তারা প্রতিশ্রুতি দিয়েছে, বিদ্যুতের ওপর কর জীবাশ্ম জ্বালানির তুলনায় কম রাখা হবে, যাতে আমদানিনির্ভরতা কমে এবং পেট্রোলচালিত গাড়ি ও গ্যাসচালিত যন্ত্র থেকে সরে আসা দ্রুত হয়। ইইউ’র জ্বালানি কমিশনার ড্যান জরগেনসেন সদস্য দেশগুলোকে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। অধিকাংশ দেশ চাহিদা কমাতে কঠোর পদক্ষেপ নিতে অনিচ্ছুক হলেও স্লোভেনিয়া পাম্পে জ্বালানি রেশনিং শুরু করেছে ও লিথুয়ানিয়া আগামী দুই মাসের জন্য অভ্যন্তরীণ ট্রেনের ভাড়া অর্ধেকে নামিয়েছে।

এশিয়া

জ্বালানি সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়ায় আবারও কয়লার ব্যবহার বাড়ছে। ভারত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানোর নির্দেশ দিয়েছে। জাপান কম দক্ষ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আবার চালুর অনুমতি দিয়েছে। দক্ষিণ কোরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সীমা তুলে নিয়েছে এবং তা বন্ধ করার পরিকল্পনা পিছিয়েছে। বাংলাদেশ, থাইল্যান্ড ও ফিলিপাইনও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি জীবাশ্ম, পারমাণবিক ও নবায়নযোগ্য উৎস থেকে জ্বালানি উৎপাদন বাড়িয়েছে ও বড় কৌশলগত তেল মজুত গড়ে তুলেছে। রাষ্ট্র পরিচালিত পরিশোধনাগারগুলো আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় ইরানি অপরিশোধিত তেল আমদানি এড়িয়ে চললেও, স্বাধীন ছোট পরিশোধনাগারগুলো অভ্যন্তরীণ ব্যবহারের জন্য তা প্রক্রিয়াজাত করছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো জ্বালানির চাহিদা কমাতে বড় পদক্ষেপ নিয়েছে। শ্রীলঙ্কা জ্বালানি রেশনিং ও চার দিনের কর্মসপ্তাহ চালু করেছে। ভিয়েতনাম নিয়োগদাতাদের কর্মীদের বাসা থেকে কাজের সুযোগ দিতে বলেছে। থাইল্যান্ডে সংবাদ উপস্থাপকরা সম্প্রচারের সময় জ্যাকেট খুলে ফেলেছেন। সরকার জনগণকে কম শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহার করতে বলেছে এবং কর্মকর্তাদের টাই ছাড়া স্বল্পহাতা জামা পরতে নির্দেশ দিয়েছে। এছাড়া সরকারি দপ্তরে তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয়েছে এবং কম গাড়ি চালানো, বেশি গণপরিবহন ব্যবহার ও যৌথভাবে গাড়ি ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...

৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...

কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যা...

আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪

চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...

বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...

আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...

ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ ৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
➤ কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি
➤ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
➤ বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে স্বাবলম্বী তাল ব‌্যবসায়ীরা
➤ ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ চৌয়ারা বাজারে মহিলাদের নামাজ ঘর টয়লেট ও বিশ্রামাগার উদ্বোধনে সুধী সমাবেশ
➤ কুমিল্লায় কৃষকের কাছ থেকে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ
➤ আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ চৌদ্দগ্রামে পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ এমপি
➤ তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
➤ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে কুমিল্লায় সংবাদ সম্মেলন
➤ চাঁদপুরে ছেলের হাতে মা,, খুন
➤ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর এমপির
➤ ব্রাহ্মণপাড়ায় মাছের খামারে মিলল পরিত্যক্ত মর্টার সেল
➤ মানবতার ফেরিওয়ালা “হাছান ভাই”
➤ ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন এমপি মনিরুল হক চৌধুরীর
➤ দীর্ঘদিন ধরে একসাথে চলা ও যৌথ বিজনেস করা ২ বন্ধুর মৃত্যুও একসাথে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir