প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Apr 2026, 9:44 AM
কুমিল্লায় দেয়াল ধ্বসে হোটেল ম্যানেজার নিহত
কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুর এলাকায় একটি গোডাউনের দেয়াল ধ্বসে খাবার হোটেল ম্যানেজারের মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুস সামাদ (৭০) দেবীদ্বার উপজেলার গুনাইগর ইউনিয়নের শাকতলা-মাসিকাড়া গ্রামের বাসিন্দা। তিনি চান্দিনা-বাগুর বাস স্টেশনের সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং হোটেল মালিক মো. মিজানুর রহমানের শ্বশুর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়- হোটেলের দক্ষিণ পাশে অবস্থিত ‘মেসার্স মনিরুল এন্টারপ্রাইজ’-এর একটি টিনের দোকানের গোডাউন রয়েছে। ওই গোডাউনের দেয়ালের সঙ্গে ঘেঁষে টিন রাখার কারণে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে দেয়ালটি ধ্বসে হোটেলের ভেতরে পড়ে যায়। এতে হোটেল ভবন ও টিনের গোডাউনের পুরো অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সামাদ।
ঘটনার সময় হোটেলে থাকা অন্যান্য কর্মচারী ও ক্রেতারা দ্রুত বাইরে বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় আর কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোবারক জানান- গোডাউনের দেয়ালের পাশে দীর্ঘদিন ধরে টিন রাখা ছিল। দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ শব্দ করে দেয়ালটি ভেঙে পড়ে।
খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার অভিযান চালায়।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক আমরা এসেই উদ্ধার অভিযান পরিচালনা করি। হোটেল ম্যানেজার ছাড়া আর কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তদন্ত করে বের করতে হবে ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...