প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Apr 2026, 10:03 AM
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে নিহত ব্রাহ্মণপাড়ার প্রবাসীর পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত প্রবাসী মো. শাহ আলম ভূইয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান নিহত শাহ আলমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের হাতে কিছু শুকনো খাবার তুলে দেওয়া হয়।
ইউএনও মাহমুদা জাহান নিহতের মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পরিবারের সার্বিক পরিস্থিতিতে প্রশাসন পাশে থাকবে বলেও জানান তিনি।
ইউএনও মাহমুদা জাহান বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা নিহতের পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
নিহত মো. শাহ আলম ভূইয়া (৪৪) উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের ইসমাইল ভুইয়া বাড়ির হানিফ ভুইয়ার মেজ ছেলে।
উল্লেখ্য, বুধবার (১ এপ্রিল) বাংলাদেশের সময় সকাল ৮টা (স্থানীয় সময় ভোর ৬টা) সংযুক্ত আরব আমিরাতের দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত হন শাহ আলম ভূইয়া।
পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে এলাকায় বিপদসংকেত বাজানো হলে লোকজন নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। এ সময় কাজে যাওয়ার পথে শাহ আলম ভুইয়া ড্রোনের ধ্বংসাবশেষে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন (ইউএভি) সফলভাবে ভূপাতিত করে। পরে এর ধ্বংসাবশেষ দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় গিয়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণপাড়ায় নিহতের পরিবারে শোকের মাতম শুরু হয়। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে কুমিল্লায় সড়কপথে নির্বিঘ্ন যাতায়াত, কোরবানির পশু...
৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ...
কুমিল্লায় ইউডিসিজিপির পরিচ্ছন্নতা সচেতনতামূলক বর্ণাঢ্য র্যা...
আয়েশা আক্তার।। পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় অ...
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিকুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।...
বজ্রপাত বারছে, কমছে তাল গাছ , নবীনগরে তালের শাঁস বিক্রি করে...
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শ...
ব্রাহ্মণপাড়ায় ফিশারির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় বাড়ির পাশের...