...
শিরোনাম
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ ⁜ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার ⁜ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩ ⁜ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত ⁜ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত ⁜ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী! ⁜ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ⁜ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান ⁜ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি” ⁜ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল ⁜ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ⁜ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান ⁜ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 May 2025, 10:14 PM

...
আমরা এখন বাঘের মুখে-কুমিল্লায় মীর্জা আব্বাস News Image

মাহফুজ নান্টু
 দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়, দেশের ভৌগলিক অখন্ডতা আজ হুমকির মুখে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেন।
মিজ্জা আব্বাস বলেন, যারা সুযোগ সন্ধানী, যারা রাজপথে ছিলো না, মিটিং মিছিলে ছিলো না। তারাই বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে।  তাদেরকে বিএনপির সদস্য করা যাবে না। আওয়ামী লীগের লোকজনতো নয়ই। এখন পুলিশ যেসব আওয়ামী লীগের লোকজনকে গ্রেফতার করছে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে বিএনপির নামধারীরা। মনে রাখতে হবে রাজপথে আমাদেরকে কেউ ছাড় দেয় নি। এমন কোন পুরাতন নেতা কর্মী নাই, যারা জেল খাটেন নি, হামলার শিকার হননি।  
আজকে ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে।  প্রথম দিকে যারা চাঁদাবাজি করছে তাদের মধ্যে এক দেড় হাজারকে তারেক রহমান বহিষ্কার করেছে। যারা এই সরকারে আছে তারাই এখন চাঁদাবাজি করছে। গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে । আওয়ামী লীগও পাচার করেছে। দেশে এখন শান্তি নাই।  
এই সরকারের বিরুদ্ধে কোন কথা লেখা হচ্ছে না। কোন মিডিয়ায় এই সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারছে না।   আওয়ামী লীগের সময়ও লিখতে পারতো না।
শুধু আওয়ামী লীগই নয়, এখন বিএনপির শত্রু সবাই। কারন বিএনপি ক্ষমতায় আসবে। অন্য দলও নিশ্চিত হয়েছে এ সরকারও নিশ্চিত।  তাই নির্বাচন দেয়ার কথা বলা যাবে না। আমরা গত ১৭ বছর আন্দোলন করেছি। আমরা আন্দোলন করে আওয়ামী লীগকে দূর্বল করেছি। তখন হঠাৎ করে এসেই আওয়ামী লীগকে পতন করে দিছে। আওয়ামী লীগ কিন্তু একদিনে পতন হয় নি।
মির্জা আব্বাস বলেন, আমার বদ্ধমূল ধারনা, বাংলাদেশের স্বাধীনতা ও  সার্ভমৌত্বকে রক্ষার জন্য আমার নেতা জিয়া প্রাণ দিয়েছে, সেই স্বাধীনতা আজ হুমকির মুখে। আমরা আগে কুকুরের মুখে ছিলাম, এখন আমরা বাঘের মুখে পড়েছি। জনগনের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আমি হয়তো আরো পরে নির্বাচন করতে বলতাম। কিন্তু আমার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়।  
এই সরকারের একজন উপদেষ্টা বলেছে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। এটা বলে উনি কি করে সরকারের উপদেষ্টা আছেন৷ সেন্টমার্টিন বন্ধ হলো কেন, সাজেক কেন বন্ধ হলো,  পোর্ট বিদেশীদের হাতে দেয়া হচ্ছে কেন। যা করার আমরা করবো, নির্বাচিত সরকার করবে।  বিদেশীদের দিয়ে কেন করবো। দেশের অভ্যন্তর দিয়ে করিডোর দিতে চাচ্ছেন। আপনি কি আপনার বাড়ির উপর দিয়ে রাস্তা দিবেন। ওই করিডর দিয়ে কি আসবে আপনি কি জানেন । নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত আপনারা দিতে পারেন না। তাহলে ভয়াবহ অবস্থা হবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সরকারের অবস্থান জাতির কাছে সুস্পষ্ট করুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া। বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিন।  কুমিল্লা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, বিএনপি নেত্রী এড.হেনা আলাউদ্দিনসহ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয়

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ

আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...

শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার

মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...

মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩

আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...

দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত

বিশেষ প্রতি‌নি‌ধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
➤ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
➤ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
➤ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
➤ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত
➤ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী!
➤ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
➤ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
➤ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
➤ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
➤ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
➤ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান
➤ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir