প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 27 Feb 2026, 11:24 PM
নিউইয়র্কে আবাসনের জন্য ট্রাম্পের কাছে ২১ বিলিয়ন ডলার চান মামদানি
এফএনএস বিদেশ
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে সাশ্রয়ী মূল্যের ১২ হাজার আবাসন ইউনিট ও অবকাঠামো নির্মাণে ২১ বিলিয়ন ডলারের ফেডারেল অনুদান ছাড়ের আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মামদানি হোয়াইট হাউসে তোলা নিজের একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি ট্রাম্পকে একটি প্রতীকী পত্রিকার প্রথম পাতার কপি তুলে দিচ্ছেন। সেখানে শিরোনাম ছিল, ‘ ট্রাম্প টু সিটি: লেটস বিল্ড’। দুজনের এই বৈঠক আগাম ঘোষণা করা হয়নি। মামদানির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই অর্থের মধ্যে কুইন্সের একটি এলাকায় সাশ্রয়ী আবাসন ইউনিট ও অবকাঠামো উন্নয়নের জন্য পার্ক, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রস্তাবটি শহরের আবাসন সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পরিসরে কাজ করার ক্ষেত্রে প্রজন্মে একবার আসা সুযোগের প্রতিনিধিত্ব করে।’ বাস্তবায়িত হলে, প্রকল্পটি নিউইয়র্ক সিটিতে গত ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় আবাসন ও অবকাঠামো বিনিয়োগ হিসেবে চিহ্নিত হবে। নিউইয়র্কের বাসিন্দা রিপাবলিকান নেতা ট্রাম্প বারবার মামদানির সমালোচনা করেছেন। তবে গত নভেম্বরে হোয়াইট হাউসে তাদের মধ্যে আশ্চর্যজনকভাবে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছিল। গত বৃহস্পতিবারের বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি লিখেছেন, ‘আজ বিকেলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার ফলপ্রসূ বৈঠক হয়েছে। নিউইয়র্ক সিটিতে আরও আবাসন নির্মাণের বিষয়ে আমি আশাবাদী। তারা প্রকল্প ও এর অর্থায়ন নিয়ে আগামী কয়েক সপ্তাহ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। বৈঠকের পর মামদানি বলেন, একই দিনে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের হাতে আটক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার বিষয়েও ট্রাম্প সম্মত হয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...