প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2025, 1:11 AM
ব্রাহ্মণপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জুন) ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চারটি বিদ্যালয় অংশ নেয়।
সেগুলো হলো ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়, চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ, দুলালপুর সুরুজ মিঞা এন্ড খাতুন উচ্চ বিদ্যালয় ও ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল। প্রথম রাউন্ডে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়কে এবং চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ দুলালপুর সুরুজ মিঞা এন্ড খাতুন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে। চূড়ান্ত বিতর্কে চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়। বিতর্কের বিষয় ছিল অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।
বিজয়ী দলের বিতার্কিকরা হলেন প্রথম বক্তা মোহাইমিনুজ্জামান, দ্বিতীয় বক্তা নাফিসা ইসলাম ও দলনেতা তানজিলা আক্তার মুন্নী। সেরা বিতার্কিক নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা তানজিলা আক্তার মুন্নী।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মাহমুদা জাহান, সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান মজুমদার, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মানস কুমার রায়, ব্রাহ্মণপাড়া সরকারি কলেজের প্রভাষক অপু সারোয়ার, চান্দলা করিম বক্স হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. সাজ্জাদ হোসেন।
এছাড়া এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল এবং কলেজে শিক্ষক, শিক্ষা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
আয়েশা আক্তার১২ কোটি টাকার বেশি ঋণের বোঝা, বেদখল সম্পত্তি, বিপুল বকেয়া এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা—এম...
কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
কুমিল্লা জেলা সংবাদদাতাবিগত বছরের চেয়ে এবার কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আনন্দঘন পরিব...
সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়...
মহিউদ্দিন আকাশসৌদি আরবে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্...
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি র...
আবুল কালাম আজাদসনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ...
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ...
বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষ...
কাজী খোরশেদ আলমশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার...