প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jun 2025, 1:03 AM
কুমিল্লায় ৩৯৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন র্কোস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস- রোভার অঞ্চলের পরিচালনায় ও কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ৩৯৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি ও কোর্স লিডার অধ্যাপক মো. আবু তাহের এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন রোভার অঞ্চলের পরিচালক ও লিডার ট্রেইনার মোহাম্মদ আবুল খায়ের পিআরএস, প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সভাপতি সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মো.মাঈনুদ্দীন খন্দকার, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফাতেমা বেগম।
অনুষ্ঠানে বক্তরা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দেয়। শিশু- কিশোর ও যুবদের চরিত্রবান, আতœপ্রত্যয়ী, দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ আন্দোলন বিপুল অবদান রেখে যাচ্ছে। রোভাররা পড়ালেখার পাশাপাশি স্কাউটিং এর সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন প্রশিক্ষন ও সেবামূলক কাজে অংশগ্রহন করার সুযোগ পায়। রোভার স্কাউটের মূলমন্ত্র হল- সেবা।
অনুষ্ঠানে সার্বিক সযোগিতায় ছিলেন বরুড়ার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার নয়ন দেওয়ানজী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট নূর মাহিন, ভাষা সৈনিক অজিতগুহ কলেজের সিনিয়র রোভার মেট অমিত রবি দাস। দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ¥ীপুর ও নোয়াখালীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে রোভার স্কাউট আন্দোলনের উদ্দেশ্য, নীতি ও কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা হয় ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...