প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Sep 2025, 8:44 AM
মুরাদনগরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে সোহাগী আক্তার নামের এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে বাবা আল আমিন ও সৎ মা শারমিন আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ওই শিক্ষার্থীর নানা কালন মিয়া বাদী হয়ে শারমিন আক্তার ও তার স্বামী আল আমিনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছে। নিহত সোহাগী আক্তার (১৩) উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামের আল আমিনের মেয়ে। সে কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি শিক্ষার্থী।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিগত পাঁচ বছর পূর্বে সোহাগীর মায়ের সাথে আল আমিনের বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকে সোহাগী আক্তার তার বাবা আলা আমিনের সাথেই বসবাস করত। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর আল আমিন আবার নতুন করে বিয়ে করেন শারমিন আক্তারকে। বিয়ের পর থেকে সৎ মা শারমিন আক্তার ও তার বাবা আল আমিন প্রায়ই সোহাগী আক্তারের ওপর অত্যাচার ও নিপিড়ন করত। ঘটনার দিন বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সোহাগী আক্তারের মরদেহ নিয়ে বাড়িতে কান্নাকাটি শুরু করেন তার বাবা ও সৎ মা। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে, সোহাগীর বাবা ও সৎ মা জানান সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশকে না জানিয়েই তড়িঘড়ি করে সোহাগীর লাশ দাফন করে ফেলে। পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে লাশ দাফন করায়, সোহাগীর মৃত্যু নিয়ে শুরু হয় এলাকাবাসীর মধ্যে নানা সন্দেহ। পরে শুক্রবার দিবাগত রাতে নিহত সোহাগী আক্তারের নানা কালন মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয়দের অভিযোগ, নিহত সোহাগী আক্তার আত্মহত্যা করতে পারে এটি কোনভাবেই বিশ্বাসযোগ্য না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...