...
শিরোনাম
কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস, দুই মাসে ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত: বিজিবি ⁜ কুমিল্লা-বাঙ্গড্ডা সড়ক যেন এক মরণফাঁদ ⁜ বাঙ্গরা বাজার উপজেলায় গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মানের অভিযোগ ⁜ সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্য ও সমৃদ্ধি সরকারের সদিচ্ছার প্রতিফলন- সিনিয়র জেলা ও দায়রা জজ ⁜ মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা ⁜ আইএমএফের সবুজ সংকেত পেলেই নবম পে স্কেল, সিদ্ধান্ত অক্টোবরে ⁜ জেলেই থাকতে হচ্ছে গিল-অভিষেকদের যুব বিশ্বকাপজয়ী সতীর্থকে ⁜ বুড়িচংয়ে ফ্যামেলি কার্ড শুমারি কার্যক্রমের অবহিতকরণ সভা ⁜ লাকসামে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আলোচিত মকবুল আটক ⁜ চাঁদপুরে ডাকাতিয়া নদীতে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু ⁜ কুমিল্লার চকবাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ⁜ কুবি উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা ⁜ তিতাসে গ্যাসের তীব্র সংকট ⁜ নবীনগরে আইনশৃক্স খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদের সনাতনী সমাজের সংবাদ সম্মেলন ⁜ বাংলাদেশে ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত ⁜ খোলা আকাশের নিচে ভুক্তভোগীদের জীবনযাপন ⁜ চৌদ্দগ্রামে পূবালী ব্যাংকের “বাংলা কিআর ক্যাশলেস” ক্যাম্পেইন ⁜ বুড়িচং ষোলনল ইউপিকে মাদকমুক্ত করে গড়তে চান আবুল কালাম আজাদ খন্দকার ⁜ ব্রাহ্মণপাড়ায় সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত টাকা ছিনতাই ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Feb 2026, 12:05 AM

...
নির্বাচন ঘিরে কুমিল্লায় সর্বাত্মক প্রস্তুতি, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী News Image

অশোক বড়ুয়া

আর মাত্র দুই দিন পর আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ-না’ গণভোট। সারাদেশের ন্যায় কুমিল্লাতেও দীর্ঘ উদ্বেগ ও উৎকণ্ঠা শেষে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আগামী ১২ জানুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলা সদর থেকে উপজেলা পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট সব আসনে ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে।

কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের আওতাধীন ১৭টি উপজেলা, ৮টি পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও স্ট্রাইকিং ফোর্সের টহল শুরু হয়েছে। নির্বাচন চলাকালে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

নির্বাচন আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোট গ্রহণ শেষে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত প্রার্থীদের সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। তফসিল অনুযায়ী গত ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়। আগামীকাল ১০ জানুয়ারি সকাল সাড়ে ৭টার পর থেকে সব ধরনের নির্বাচনী সভা-সমাবেশ বন্ধ থাকবে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রচার-প্রচারণা বেশ জোরালো ছিল। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা কেন্দ্রীয় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেন।

নির্বাচন ঘনিয়ে আসায় কুমিল্লার সর্বত্র বিরাজ করছে নির্বাচনী আমেজ। ভোটারদের মধ্যে ভোটদান নিয়ে পারস্পরিক আলোচনা ও আগ্রহ লক্ষ করা যাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতসহ প্রায় সকল প্রার্থী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্র দখলমুক্ত রাখা এবং ভোটারদের নিরপেক্ষভাবে ভোট দেওয়ার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

নির্বাচন আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে জেলায় ৭৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ-না’ গণভোটে কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় ১৯৩টি ইউনিয়ন, ৮টি পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪৯ লাখ ৯২ হাজার ৩১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন, নারী ভোটার ২৪ লাখ ১৮ হাজার ৭৮৩ জন এবং হিজড়া ভোটার ৩০ জন।

জেলার ১১টি সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৮৩ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১,৪৯১টি এবং ভোটকক্ষ ৯,৪৬৬টি। জেলার ১১ টি আসনের আসন ওয়ারী প্রার্থী, ভোটারের সংখ্যা, ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ হচ্ছে:

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা):

দাউদকান্দি পৌরসভাসহ ২৩টি ইউনিয়নে প্রার্থী নয় জন মোট ভোটার ৪ লাখ ৩৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৫ হাজার ৯১ জন এবং মহিলা ২ লাখ ১৩ হাজার ৫২৫ জন। ভোটকেন্দ্র ১৪৫টি, ভোটকক্ষ ৯১১টি।

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস):

হোমনা পৌরসভাসহ ১৮টি ইউনিয়নে প্রার্থী ৬ জন মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৬৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ১২০ জন এবং মহিলা ১ লাখ ৭৮ হাজার ৯৪৭ জন হিজরা একজন ভোটকেন্দ্র ১১০টি, ভোটকক্ষ ৭০৪টি।

কুমিল্লা-৩ (মুরাদনগর):

২২টি ইউনিয়নে প্রার্থী নয় জন মোট ভোটার ৫ লাখ ৭২৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৮ হাজার ৯৯৫ জন এবং মহিলা ২ লাখ ৪১ হাজার ৮১৭ জন হিজরা চারজন। ভোটকেন্দ্র ১৫৯টি, ভোটকক্ষ ৯৩৩টি।

কুমিল্লা-৪ (দেবিদ্বার):

পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে প্রার্থী পাঁচজন মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং মহিলা ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন হিজড়া ৩ জন। ভোটকেন্দ্র ১১৬টি, ভোটকক্ষ ৭২৫টি।

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া):

১৭টি ইউনিয়নে প্রার্থী নয় জন মোট ভোটার ৪ লাখ ৭৬ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৭ হাজার ১৫৫ জন এবং মহিলা ২ লাখ ২৯ হাজার ১৭ জন। ভোটকেন্দ্র ১৪২টি, ভোটকক্ষ ৯৪০টি।

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন):

সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড ও ১৩টি ইউনিয়নে প্রার্থী ১০ জন মোট ভোটার ৬ লাখ ৪৪ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ২৪ হাজার ১৯৫ জন এবং মহিলা ৩ লাখ ২০ হাজার ৫৭৫ জন হিজরা ৭ জন। ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৯৯টি।

কুমিল্লা-৭ চান্দিনা:

পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে প্রার্থী পাঁচজন মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৯ হাজার ৩৬১ জন এবং মহিলা ১ লাখ ৫৯ হাজার ৭৯৯ জন হিজড়া ৬ জন। ভোটকেন্দ্র ১০৫টি, ভোটকক্ষ ৬১১টি।

কুমিল্লা-৮ (বরুড়া):

পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে প্রার্থী ৮ জন মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৮৩৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৯৮ জন এবং মহিলা ১ লাখ ৮৪ হাজার ৭৩২ হিজড়া তিনজন জন। ভোটকেন্দ্র ১০৫টি, ভোটকক্ষ ৭২১টি।

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ):

লাকসাম পৌরসভাসহ ১৯টি ইউনিয়নে প্রার্থী ৮ জন মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৭৬৫ জন এবং মহিলা ২ লাখ ৩০ হাজার ৭৬৯ জন হিজরা একজন। ভোটকেন্দ্র ১৩৪টি, ভোটকক্ষ ৯৬৪টি।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই):

নাঙ্গলকোট পৌরসভাসহ ইউনিয়নগুলোতে প্রার্থী সাতজন মোট ভোটার ৫ লাখ ৩৬ হাজার ২২৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৬ হাজার ৬৪৭ জন এবং মহিলা ২ লাখ ৫৯ হাজার ৫৭৯ জন হিজড়া ১ জন।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম):

পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে প্রার্থী সাতজন মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ৬৩২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ৯২৩ জন এবং মহিলা ২ লাখ ৪ হাজার ৭০৫ জন হিজড়া ৪ জন। ভোটকেন্দ্র ১২৭টি, ভোটকক্ষ ৭৭৮টি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস, দুই মাসে ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত: বিজিবি
কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস, দুই মাসে ২৫টি পুশইনের চে...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদর...

কুমিল্লা-বাঙ্গড্ডা সড়ক যেন এক মরণফাঁদ
কুমিল্লা-বাঙ্গড্ডা সড়ক যেন এক মরণফাঁদ

​মাসুদ রানা, কুমিল্লা। ​কুমিল্লার লালমাই উপজেলার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ কুমিল্লা-বাঙ্গড্...

বাঙ্গরা বাজার উপজেলায় গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মানের অভিযোগ
বাঙ্গরা বাজার উপজেলায় গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে স্থ...

বিশেষ প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরাবাজার উপজেলার টনকী ইউনিয়নের ১ নং ওয়ার্ড চৌনপুর পশ্চিমপাড়া এলাকায় গ্র...

সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্য ও  সমৃদ্ধি সরকারের সদিচ্ছার প্রতিফলন- সিনিয়র  জেলা ও দায়রা জজ
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্য ও সমৃদ্ধি সরকারের সদ...

কুমিল্লা জেলার নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটিরচেয়ারম্যান মোঃ হেমায়েত উদ...

মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা
মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা

ভারতে ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়ার ঘটনায় সরকারের...

আইএমএফের সবুজ সংকেত পেলেই নবম পে স্কেল, সিদ্ধান্ত অক্টোবরে
আইএমএফের সবুজ সংকেত পেলেই নবম পে স্কেল, সিদ্ধান্ত অক্টোবরে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ কর্মসূচির আলোচনা শেষ হওয়ার পর সরকারি চাকরিজীবীদের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস, দুই মাসে ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত: বিজিবি
➤ কুমিল্লা-বাঙ্গড্ডা সড়ক যেন এক মরণফাঁদ
➤ বাঙ্গরা বাজার উপজেলায় গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মানের অভিযোগ
➤ সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্য ও সমৃদ্ধি সরকারের সদিচ্ছার প্রতিফলন- সিনিয়র জেলা ও দায়রা জজ
➤ মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা
➤ আইএমএফের সবুজ সংকেত পেলেই নবম পে স্কেল, সিদ্ধান্ত অক্টোবরে
➤ জেলেই থাকতে হচ্ছে গিল-অভিষেকদের যুব বিশ্বকাপজয়ী সতীর্থকে
➤ বুড়িচংয়ে ফ্যামেলি কার্ড শুমারি কার্যক্রমের অবহিতকরণ সভা
➤ লাকসামে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আলোচিত মকবুল আটক
➤ চাঁদপুরে ডাকাতিয়া নদীতে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু
➤ কুমিল্লার চকবাজারে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
➤ কুবি উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা
➤ তিতাসে গ্যাসের তীব্র সংকট
➤ নবীনগরে আইনশৃক্স খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদের সনাতনী সমাজের সংবাদ সম্মেলন
➤ বাংলাদেশে ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত
➤ খোলা আকাশের নিচে ভুক্তভোগীদের জীবনযাপন
➤ চৌদ্দগ্রামে পূবালী ব্যাংকের “বাংলা কিআর ক্যাশলেস” ক্যাম্পেইন
➤ বুড়িচং ষোলনল ইউপিকে মাদকমুক্ত করে গড়তে চান আবুল কালাম আজাদ খন্দকার
➤ ব্রাহ্মণপাড়ায় সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত টাকা ছিনতাই
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir