প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Feb 2026, 12:06 AM
আমি সার্বজনীন প্রার্থী, সবার ভোট চাই-মনিরুল হক চৌধুরী
আয়েশা আক্তার
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই। আমি হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রীষ্টান জাত কূল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে ভোট চাই। কুমিল্লার উন্নয়নের জন্য আপনারা একটিবার আমাকে সুযোগ দিন। সোমবার বিকেলে কুমিল্লা টাউনহলে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৭০ এর নির্বাচনের যাদের বিরুদ্ধে লড়েছিলাম আজ আবার তারাই আমার প্রতিপক্ষ। আপনারা বুছে শুনে সিদ্ধান্ত নিবেন এবং উন্নয়নের মার্কা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে মার্কা ধানের শীষে ভোট দিবেন।
মনিরুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কুমিল্লা আজ অপরিকল্পিত নগরায়নে বসবাসের অযোগ্য হয়ে যাবে। সিটি করপোরেশনের যুগ পেরিয়ে গেলেও সীমানা বৃদ্ধি করা হয়নি। নাগরিক সুযোগ সুবিধা এখানে খুবই অপ্রতুল। সময় এসেছে এ মহানগরের সীমানা বৃদ্ধিসহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে উত্তরে ফকিরবাজার, দক্ষিণে বাঘমারা, পূর্বে বিবিরবাজার ও পশ্চিমে ক্যান্টনমেন্ট পর্যন্ত বর্ধিত করা হবে। সুয়ারেজ সিস্টেম, পয়ঃনিস্কাশন ব্যবস্থা, ওয়াসা গঠন, মেট্রোপলিটন সুবিধা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাকে একটি ভোট দিয়ে বিজয়ী করুন, আমি জীবন দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অতীতের ন্যায় আর কখনো অধিকার থেকে বঞ্চিত হতে হবে না
নারী সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, টাউনহল কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন, সারী নেত্রী নাজমা আক্তারসহ বিএনপি মহিলা দলের নেতৃবৃন্দ।
এর আগে সকালে পূর্ব জোরকাননে নির্বাচনী উঠান বৈঠকে যোগ দেন। দুপুরে নগরীর ঈশ্বর পাঠশালা থেকে পদযাত্রা শুরু করে কান্দিরপাড়, রাজগঞ্জ, মোগলটুলি, আদালত হয়ে ছোটরা গিয়ে শেষ হয়। পরবর্তীতে তিনি মেডিসিন কমপ্লেক্সে ড্রাগিস্ট এন্ড ক্যামিস্ট এসোসিয়েশনের সাথে মতবিনিময় করেন। বেলতলি স্কুল মাঠ, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও দেশওয়ালীপট্টিতে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...