প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2025, 8:09 AM
দেবিদ্বারে মাসিক আইনশৃঙ্খলা সভা
মোঃ ফখরুল ইসলাম সাগর
কুুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিস সম্মেলন কক্ষে মাসিক
আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম এর সভায় সভাপতিত্বে এই মাসিক
আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় যানজট নিরসন, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক নির্মূল, বাল্যবিবাহ
বন্ধসহ আসন্ন দূর্গা পূজার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে
বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল
উদ্দিন, দেবিদ্বার সরকারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)
মোঃ কবির হোসেন, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মহীন উদ্দিন,
দেবিদ্বার ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, উপজেলা পরিষদ স্কুলের প্রধান
শিক্ষক মোঃ আল আমিন, ফতেহাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ
সালাউদ্দিন, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক এবি এম আতিকুর রহমান বাসার,
বাংলাদেশ সাংবাদিক সমিতি দেবিদ্বার শাখার সভাপতি মোঃ ফখরুল ইসনলামস
সাগর প্রমূখ।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ রাকিবুল ইসলাম বলেন, “সামাজিক শৃঙ্খলা ও শান্তি
বজায় রাখতে সবার আগে জনগণের সচেতনতা জরুরি। যানজট, মাদক, বাল্যবিবাহ
ও অন্যান্য অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও
সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...
কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...
আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...