প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Mar 2026, 9:05 PM
গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে নাচলেন রুডিগার
সান্তিয়াগো বার্নাব্যুতে ফেডেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে নাস্তানাবুদ করেছে রিয়াল মাদ্রিদ। এই বিশাল জয়ের পর যখন অন্য তারকারা ভিড় এড়িয়ে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন, ৩৩ বছর বয়সী জার্মান ডিফেন্ডার রুডিগার তখন ভক্তদের ভালোবাসায় দিলেন গা ভাসিয়ে। স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় শত শত রিয়াল সমর্থক রুডিগারের গাড়ি আটকে দেয়। রুডিগার বিরক্ত না হয়ে বরং গাড়ির জানালা নামিয়ে ভক্তদের সাথে গানে মেতে ওঠেন। শুধু তাই নয়, গাড়িতে নিজের সিটে বসেই নাচছিলেন রুডিগার এবং উচ্চশব্দে গাড়ির হর্নও বাজাচ্ছিলেন। সেই সঙ্গে ভক্তদের সাথে ‘হাই-ফাইভ’ দিচ্ছিলেন এবং নিজের নামে ওঠা স্লোগানগুলোতে তালও মেলাচ্ছিলেন। পেপ গার্দিওলার শিষ্যদের পুরো ম্যাচে বোতলবন্দি করে রাখা রুডিগার মাঠের বাইরে ঠিক ততটাই আমুদে। যদিও সম্প্রতি গেতাফের বিপক্ষে ম্যাচে একটি ‘ভায়োলেন্ট কন্ডাক্ট’-এর জন্য তার লাল কার্ড পাওয়া উচিত ছিল বলে চলছে বিতর্ক। কিন্তু মাদ্রিদ সমর্থকদের কাছে তার লড়াকু মানসিকতা এবং ম্যাচ পরবর্তী জয় উদযাপন ভক্তদের দারুণ প্রিয়। এদিকে ম্যাচ শেষে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড দলের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘আমাদের যত ইনজুরিই থাকুক না কেন, আমরা প্রমাণ করেছি আমরা কতটা শক্তিশালী। যারা ভেবেছিল আজ আমরা বিধ্বস্ত হব, তাদের মুখ বন্ধ করে দিয়েছি।’ তবে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকলেও ফিরতি লেগের জন্য রিয়ালকে সতর্কই থাকতে হবে। কেননা পরবর্তী রাউন্ডে যেতে হলে ম্যান সিটির ইতিহাদ স্টেডিয়ামে লিড ধরে রাখতে রুডিগারদের। ওই ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে রুডিগারকেই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...
সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...
নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...