প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jun 2025, 1:19 AM
ব্রাহ্মণপাড়ায় মৎস্য খাদ্য বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মৎস্যখাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সকালে উপজেলার মাধবপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স নবায়ন না করায় ওই বাজারের দুইটি প্রতিষ্ঠানভাই ভাই এন্টারপ্রাইজ ও মিয়া এন্টারপ্রাইজকে যথাক্রমে ১০ হাজার ও ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃৃথা বলেন, ‘আইনের বাইরে গিয়ে কেউ যেন মাছের খাদ্য বা পশুখাদ্য বিক্রি না করতে পারে, তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।’
মৎস্য কর্মকর্তা রাগিব হাসান জানান, লাইসেন্স ছাড়া খাদ্য বিক্রি করলে মাছের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, যা পরোক্ষভাবে মানুষের স্বাস্থ্যেও প্রভাব ফেলে। তাই নিয়মিত লাইসেন্স নবায়নের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...