প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jun 2025, 1:17 AM
যুবদল নেতার সহযোগিতায় প্রতারণা থেকে রক্ষা পেলেন মনোহরগঞ্জে গরু বিক্রেতা
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজারে গরু বিক্রি করে প্রতারণার স্বীকার হয়েছেন হতদরিদ্র জাহাঙ্গীর।কিন্তু যুবদলের নেতাদের সম্মিলিত প্রচেষ্ঠার ফলে নোয়াখালীর চাটখিল উপজেলার সাতরা গ্রামের প্রতারক আবু ইউসুফ রক্ষা পেলোনা।দিতে হলো গরু ক্রয়ের ৬৭হাজার টাকা।সোমবার (২জুুন) ঘটনাটি ঘটেছে মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর গরু বাজারে।
প্রত্যক্ষদর্শীরা ও গরু বিক্রেতা জাহাঙ্গীরের ভাষ্য হলো-মনোহরগঞ্জ উপজেলার ফেনুয়া গ্রামের জাহাঙ্গীর। পেশায় একজন বুট বিক্রেতা। অনেক কষ্ট করে পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় একটি গরু পালন করেন।গরুটি বিক্রি করে পরিবারের মুখে হাসি ফুটাবেন।এমন লক্ষ্য নিয়ে গরুটি নিয়ে লক্ষণপুর বাজারে কোরবানির হাটে গেলেন। বিক্রি করলেন ৬৭হাজার টাকা। ক্রেতা প্রতারক আবু ইউসুফ সু-কৌশলে জাহাঙ্গীরকে ৭শত টাকা বায়না করে চা খাওয়ানোর কথা বলে গরুটি নিয়ে উধাও হয়ে যায়। মুহুর্তেই ভেঙ্গে যায় জাহাঙ্গীরের স্বপ্ন। কান্না ও আর্তনাদে সকলের হৃদয়ে আঘাত করে।
এমন সময়ে লক্ষণপুর বাজারের ব্যবসায়ী বোরহান উদ্দিন হীরা একটা প্রি-ক্যাভের ড্রাইভারের বর্ননা শুনে সকলকে অবগত করলে উত্তর হাওলার কাতার প্রবাসী সালেহ আহমেদ ও উত্তর হাওলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন তুষারের সহযোগিতায় ও সরষপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিয়ান আনোয়ারের প্রচেষ্ঠায় নোয়াখালীর চাটখিল উপজেলার সাতরা গ্রামের প্রতারক আবু ইউসুফকে গরুটিসহ আটক করে।পরে ইউসুফ থেকে গরুর ৬৭হাজার টাকা উদ্ধার করে আনেন।
হতভম্ব হওয়া জাহাঙ্গীরের চোখে মুখে হাসি উঠলো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
আয়েশা আক্তার১২ কোটি টাকার বেশি ঋণের বোঝা, বেদখল সম্পত্তি, বিপুল বকেয়া এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা—এম...
কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
কুমিল্লা জেলা সংবাদদাতাবিগত বছরের চেয়ে এবার কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আনন্দঘন পরিব...
সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়...
মহিউদ্দিন আকাশসৌদি আরবে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্...
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি র...
আবুল কালাম আজাদসনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ...
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ...
বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষ...
কাজী খোরশেদ আলমশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার...