প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Sep 2025, 9:45 AM
মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধে সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
“নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন” এ
প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু
প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব উদ্যোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল
১০টা থেকে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড: সিরাজুল ইসলাম
মানিকের উপস্থিতিতে ২৫ জন কর্মীদ্বারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের সকল
ড্রেন সহ আশপাশের খালি জায়গা ও আবর্জনাপূর্ণ স্থানগুলো পরিষ্কার করা হয়।
ড: সিরাজুল ইসলাম মানিক বলেন, বর্তমানে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অনেক
বেড়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৫ থেকে ৭ জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে
মৃত্যুবরণ করছেন। পাশাপাশি প্রতিদিন গড়ে প্রায় ৭’শ থেকে ৮’শ জন মানুষ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। তারই
ধারাবাহিকতায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রতিদিন ৫ থেকে ৬ জন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। এই ডেঙ্গুর প্রকোপ কে প্রতিরোধ করতেই
আমাদের হাসপাতালে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
এছাড়া গত একমাস আগের সিদ্ধান্ত অনুযায়ী মুরাদনগর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে প্রতি শনিবার দিনটিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের দিন
হিসেবে ধার্য করা হয়েছে। সে অনুযায়ী প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতার
এই অভিযান আগামী দিনগুলোতেও চলমান থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...