প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2025, 12:38 AM
কুমিল্লায় সেনাবাহিনীর ইউনিফর্মের কাপড়সহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক
মাহফুজ নান্টু
কুমিল্লা নগরীর রানীরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর ব্যবহৃত তিনগজ কাপড়সহ মাদক ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাত পৌনে ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা সেনাবাহিনীর সদর ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
আটক চারজন হলো বুড়িচং উপজেলার কোরপাই এলাকার দিলিপ চন্দ্র শীলের ছেলে চয়ন চন্দ্র শীল, সদর উপজেলার চম্পকনগর এলাকার হানিফের ছেলে মোঃ ফরিদ, দেবিদ্বার উপজেলার সুলতানপুর এলাকার কাজল মিয়ার ছেলে
নাসির উদ্দিন ও একই এলাকার কবির উদ্দিনের ছেলে তুহিন।
বুধবার রাত ১০ দিকে পরিচালিত এই অভিযানের সময় কিশোর গ্যাংয়ের এই চার সদস্যদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা, ৯ টি মোবাইল ফোন, ১ টি পাওয়ার ব্যাংক, চাপাতি, ছুরি, কুড়াল,কাঁচি,কাটিং প্লস, সিসিটিভির ডিভিআর, সেলাই রেঞ্জ, বাটুল, স্ক্রু ড্রাইভার, আড়াইশ গ্রাম গাঁজাসহ সেনাবাহিনীর ব্যবহৃত পোষাকের তিনগজ কাপড় জব্দ করা হয়। অভিযান শেষে আটককৃতদের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করে বুধবার আদালতে প্রেরণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...