প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2025, 12:40 AM
ঈদে ভাড়া নৈরাজ্য ও যানজট প্রতিরোধে তৎপর ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
মো. আনোয়ারুল ইসলাম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসন এবং সিএনজি চালিত অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান পরিচালনা উপজেলা প্রশাসন। মঙ্গলব (৩ জুন) দুপুরে ব্রাহ্মণপাড়া সদর বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি আন্তঃজেলা ট্রাক (লরি) ও একটি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল।
অভিযান চলাকালে সড়কে যানজট নিরসনে দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন ইউএনও। সিএনজি চালকদের উদ্দেশ্যে অতিরিক্ত ভাড়া আদায় না নেওয়ার বিষয়ে কড়া সতর্কবার্তাও দেন তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে যানজট সৃষ্টি করা একটি ট্রাকচালকের কাছে ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় তাকে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে ব্রাহ্মণপাড়া সদর বাজারের একটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
আয়েশা আক্তার১২ কোটি টাকার বেশি ঋণের বোঝা, বেদখল সম্পত্তি, বিপুল বকেয়া এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা—এম...
কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
কুমিল্লা জেলা সংবাদদাতাবিগত বছরের চেয়ে এবার কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আনন্দঘন পরিব...
সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়...
মহিউদ্দিন আকাশসৌদি আরবে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্...
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি র...
আবুল কালাম আজাদসনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ...
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ...
বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষ...
কাজী খোরশেদ আলমশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার...