প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 29 Sep 2025, 8:37 PM
আরব আমিরাত নতুন ৪ ক্যাটাগরির ভিসা চালু করল
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:
ভিসার ক্ষেত্রে নতুন ক্যাটাগরি চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এন্ট্রি ভিসা সংক্রান্ত সংশোধনী ও সংযোজনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে। দেশটির ফেডারেল সরকারি কর্তৃপক্ষ ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) গতকাল, এই ঘোষণা দেয়। নতুন ভিসা ব্যবস্থায় যুক্ত হয়েছে কয়েকটি বিশেষ ক্যাটাগরি। চারটি নতুন ভিজিট ভিসা ক্যাটাগরি-কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ, বিনোদন ও ইভেন্টস সেক্টর, ক্রুজ শিপ এবং প্রমোদ তরীর সঙ্গে সংশ্লিষ্টদের জন্য। মানবিক রেসিডেন্স পারমিট এক বছরের জন্য দেয়া হবে এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তা নবায়নযোগ্য।বিধবা ও তালাকপ্রাপ্ত নারীর রেসিডেন্স পারমিট এক বছরের জন্য অনুমোদনযোগ্য, শর্তপূরণ সাপেক্ষে একই মেয়াদে পুনর্নবায়ন করা যাবে।বন্ধু বা আত্মীয়ের জন্য ভিজিট ভিসা আয়ের ভিত্তিতে স্পনসরশিপের মাধ্যমে আত্মীয় বা বন্ধুকে আনা যাবে। বিজনেস এক্সপ্লোরেশন ভিসার ক্ষেত্রে আর্থিক সক্ষমতা থাকা জরুরি। এর মধ্যে থাকতে পারে সংযুক্ত আরব আমিরাতের বাইরে বিদ্যমান কোনো প্রতিষ্ঠানে শেয়ার মালিকানা, নতুন কোম্পানি প্রতিষ্ঠার আর্থিক সক্ষমতা অথবা পেশাগত যোগ্যতার প্রমাণ। ট্রাক ড্রাইভার ভিসার স্পনসর থাকা বাধ্যতামূলক। পাশাপাশি স্বাস্থ্য ও আর্থিক গ্যারান্টি থাকাও প্রয়োজন। প্রতিটি ভিসা টাইপের জন্য অনুমোদিত অবস্থানকাল এবং নবায়নের শর্তাবলি স্পষ্টভাবে নির্ধারণ করে দেয়া হয়েছে। এই নতুন ভিসা কাঠামোর মাধ্যমে আমিরাত বিশেষ দক্ষ জনশক্তি, পর্যটন খাতের কর্মী এবং মানবিক পরিস্থিতিতে থাকা বিদেশিদের জন্য বসবাস ও কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করলো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...