প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2025, 12:56 AM
কুমিল্লায় মহাসড়কে স্বস্তির ঈদযাত্রায় তৎপর যৌথবাহিনী
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা। এবারের ঈদযাত্রায় অন্য চেহারায় দেখা যাচ্ছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার প্রাণকেন্দ্র পদুয়ার বাজার বিশ্বরোড এলাকাজুড়ে কোনো ধরনের যানজট নেই। যানবাহনের বাড়তি চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে যৌথবাহিনী ও জেলা ট্রাফিক পুলিশ। ফলে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাওয়া ঘরমুখো মানুষ নির্বিঘ্নে নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন। মঙ্গলবার (৩ জুন) দুপুরে মহাসড়কের কুমিল্লায় অংশে ঘুরে দেখা গেছে, মহাসড়কে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করছে। পাশাপাশি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে। চলাচল করছে
কুমিল্লা-নোয়াখালী-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বাসগুলো। পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে কুমিল্লার সড়ক ও মহাসড়কে দিন-রাত দায়িত্ব পালন করছেন হাইওয়ে ও ট্রাফিক পুলিশ। টহলের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন সেনাবাহিনী।
আঞ্চলিক রুটের বাসগুলো স্বল্প সময়ের মধ্যে প্রতিটি বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা শেষে স্থান ত্যাগ করছে। এতে করে সড়কে যানবাহনগুলোর জটলা সৃষ্টি হচ্ছে না। ফলে যাত্রী এবং গাড়িচালকরাও স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে ছুটতে পারছেন।
ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন চালক জুয়েল বলেন, ঢাকা থেকে কুমিল্লায় আসতে কোথাও যানজটে পড়তে হয়নি। মাত্র ১ ঘন্টা ৪০ মিনিটে কুমিল্লায় চলে আসছি।
সিলভার তিশা প্লাস পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক বিমল দে বলেন, পুলিশ প্রশাসনের তৎপরতায় কোন প্রকার যানজট ছাড়াই ঢাকা থেকে আমাদের পরিবহন গুলো যাত্রী নিয়ে গন্তব্যে ফিরছে। এছাড়াও চট্টগ্রাম রুটেও যাত্রীবাহী পরিবহনগুলো নির্বিঘ্নে চলাচল করছে।
কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সৈকত দে বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা সার্বক্ষণিক রাস্তায় রয়েছি। পবিত্র ঈদ উল আযহায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে। ঈদে ঘরমুখো মানুষকে স্বস্তির ঈদ উপহার দিতে পুলিশ বদ্ধপরিকর ।
ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ঠেকাতে ২৫টি ঝুঁকিপূর্ণ স্থানে সোলার স্টিক লাইট স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলামের সহযোগিতায় মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি টোলপ্লাজা থেকে পুঠিয়া পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কের উভয় পাশের অন্ধকার স্থানে ২৫ টি সোলার স্টিক লাইট স্থাপন করা হয় ।
দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় লাইট স্থাপনের বিষয়টি তিনি প্রস্তাব করলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম অনুমোদন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...