প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2025, 12:53 AM
বৈষম্যবিরোধী আন্দোলনে সিএনজি চালক হত্যা মামলা
মোঃ ফখরুল ইসলাম সাগর
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা এবং সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক নেতা হোসাইন আহমেদ (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে দেবিদ্বার পৌর এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।
হোসাইন আহমেদ পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে। তিনি দেবিদ্বার পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য। গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সিএনজি চালক সাব্বির (১৮)। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মামা মো. নাজমুল হক বাদী হয়ে ওই বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। হোসাইন ছিলেন এ মামলার ৫৩ নম্বর আসামি। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...