প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2025, 12:17 AM
সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে ডাকাতির চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ। এ সময় আরো দুজন পালিয়ে যায়। মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর টমসমব্রীজ এলাকায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন যুবক হল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লবপুর গ্রামের খোকন মিয়ার ছেলে খায়রুল ইসলাম (৩০), সদর উপজেলার বাহুরূপা গ্রামের জসীম উদ্দীনের ছেলে মোহাম্মদ রকিবুল হাসান রিয়াদ (২৮) ও চাঁদপুর জেলার মতলব উপজেলার নয়া কান্দি গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে মোঃ সোহাগ মোল্লা (৩৫)। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান এসব তথ্য দেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, মঙ্গলবার রাতে টমসমব্রীজ এলাকায় তল্লাশিকালে উপ পরিদর্শক খাজু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশাকে থামার জন্য সংকেত দিলে যাত্রীবেশে থাকা খাইরুল হাসান পুলিশের উদ্দেশ্য অস্ত্র তাক করে। এ সময় উপ পরিদর্শক খাজু মিয়া আসামী খায়রুল হাসানকে ঝাপটে ধরেন। এ সময় উপস্থিত অন্যান্যদের সহযোগীতায় মোঃ রাকিবুল হাসান রিয়াদ ও সোহাগ মোল্লাকেও আটক করা হয়। এই আরো দুই যুবক পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল জব্দ করা হয় ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত ৪০ মামলার আসামী খাইরুল ও ১৬ মামলার আসামী মোঃ রাকিবুল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে জামিনে জেল থেকে বের হয়। পরে রাত সাড়ে ১০ টায় তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্য বের হয়৷ তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে নেয়ার পর রিমান্ড চাইবে পুলিশ।
এদিকে কুমিল্লা নগরীর রানীরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর ব্যবহৃত তিনগজ কাপড়সহ মাদক ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাত পৌনে ১২ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা সেনাবাহিনীর সদর ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
আটক চারজন হলো বুড়িচং উপজেলার কোরপাই এলাকার দিলিপ চন্দ্র শীলের ছেলে চয়ন চন্দ্র শীল, সদর উপজেলার চম্পকনগর এলাকার হানিফের ছেলে মোঃ ফরিদ, দেবিদ্বার উপজেলার সুলতানপুর এলাকার কাজল মিয়ার ছেলে নাসির উদ্দিন ও একই এলাকার কবির উদ্দিনের ছেলে তুহিন।
বুধবার রাত ১০ দিকে পরিচালিত এই অভিযানের সময় কিশোর গ্যাংয়ের এই চার সদস্যদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা, ৯ টি মোবাইল ফোন, ১ টি পাওয়ার ব্যাংক, চাপাতি, ছুরি, কুড়াল,কাঁচি,কাটিং প্লস, সিসিটিভির ডিভিআর, সেলাই রেঞ্জ, বাটুল, স্ক্রু ড্রাইভার, আড়াইশ গ্রাম গাঁজাসহ সেনাবাহিনীর ব্যবহৃত পোষাকের তিনগজ কাপড় জব্দ করা হয়। অভিযান শেষে আটককৃতদের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করে বুধবার আদালতে প্রেরণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...