প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Oct 2025, 8:11 AM
চৌদ্দগ্রামে ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাটের দেড়কোটা বাজারের একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ সময় ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ নামে এলাকার চিহিৃত এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সবুজ উপজেলার একই ইউনিয়নের সিংরাইশ গ্রামের নুরুজ্জামানের ছেলে। বুধবার (০৮ অক্টোবর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার সহকারী উপ- পরিদর্শক অনন্ত দাশ। স্থানীয়রা অভিযোগ করে জানান, দেড়কোটা বাজারের বাবুলের দোকানের একটি রুম ভাড়া নিয়ে সবুজসহ এলাকার চিহ্নিত কয়েকজনের একটি চক্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে থানা পুলিশ সেই আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি সবুজকে আটক করে। চক্রটি মাদকের নিরাপদ আস্তানা হিসেবে ওই রুমটি ব্যবহার করতো। এলাকাবাসী বাবুলকে ওই রুমটি মাদক ব্যবসায়ীদের কাছে ভাড়া দিতে নিষেধ করলেও এ ব্যাপারে সে কর্ণপাত করেনি। বর্তমানে তাদের কারণে মাদকের সাথে জড়িয়ে স্থানীয় যুবসমাজ আজ ধ্বংসের পথে। এর ব্যবসার সাথে চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর ফালগুনকরা ও মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীও জড়িত রয়েছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে থানা প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন
এলাকাবাসী। চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক অনন্ত দাশ বলেন, ‘ইয়াবাসহ আটককৃত যুবক সবুজের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...