প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 22 Nov 2026, 10:29 AM
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলক
কর্মকান্ডে অর্থ যোগানের অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা
হাজী মোঃ সেলিম সরকার (৫২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারের পর
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। তিনি কার্যক্রম
নিষিদ্ধ দেবিদ্বার উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ও পৌর এলাকার মরহুম আবদুল
মতিন মেম্বারের ছেলে এবং একজন প্রথম শ্রেণীর ঠিকাদার।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে প্রবেশের
ঘোষণাকে কেন্দ্র করে যারাদেশের ন্যায় দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার
চালানোর চেষ্টা করছে ওই সংগঠনের নেতাকর্মীরা। এসব নাশকতামূলক
কর্মকাণ্ডে অর্থ যোগান দেওয়ার অভিযোগে শুক্রবার দিবাগত রাত ১টায় দেবিদ্বার
পৌর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য
হাজী মোঃ সেলিম সরকারকে গ্রেফতার করে থানা পুলিশ। তিনি আওয়ামীলীগের
সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের একান্ত আস্থাবাজন লোক ছিলেন বলে
জানা যায়।
এ ব্যপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন,
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতা কার্যক্রমে অর্থ
যোগানের প্রমাণ পাওয়ায় উপজেলা যুবলীগের সদস হাজী মোঃ সেলিম সরকারকে
গ্রেফতার করা হয় এবং শনিবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...
কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন ক...
স্টাফ রিপোর্টারকুমিল্লা নগরীর ঝাউতলা শহীদ শামসুল হক সড়কে অবস্থিত বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদ...