প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Nov 2026, 10:33 AM
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
মাহফুজ নান্টু
আগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
তিনি বলেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আবার যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাঁদের প্রমাণসহ তালিকা দেবেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা কারও ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে ছেড়েও দেব না।’
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ তুলে সেলিম ভূঁইয়া বলেন, তাঁকে আটকের পর অনেকেই সমালোচনা করছেন। একজন বয়স্ক মানুষকে আটক করা নিয়ে প্রশ্ন তুলছেন। অথচ বিএনপি নেতা এম কে আনোয়ারকেও ৮৬ বছর বয়সে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। তাঁকে ধরে ধরে আদালতে ওঠানো হতো, এমনকি হ্যান্ডকাফও পরানো হয়েছিল।
নিজের রাজনৈতিক জীবনে নির্যাতনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাঁকে তুলে নেওয়া হয়েছিল। এমনকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগও আনা হয়েছিল। এসব অভিজ্ঞতা তাঁরা ভুলে যাননি উল্লেখ করে তিনি বলেন, তাঁরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চান না। তবে কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই।
শিক্ষাব্যবস্থায় বিগত ১৭ বছরে ইতিহাস বিকৃতির অভিযোগ করে সেলিম ভূঁইয়া বলেন, ওই সময়ে পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষকদের দিয়ে এসব বিষয় লেখানো ও শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। তাঁর দাবি, এ ক্ষেত্রে শিক্ষকদেরও ব্যবহার করা হয়েছিল।
১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপনের বিষয়ে তাঁর আপত্তি রয়েছে। ওই দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় মারা গেছে, এমনকি অনেকের লাশ দাফন করার মতো লোকও পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলন পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...
কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন ক...
স্টাফ রিপোর্টারকুমিল্লা নগরীর ঝাউতলা শহীদ শামসুল হক সড়কে অবস্থিত বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদ...