প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 22 Nov 2026, 10:36 AM
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
সাইফুল ইসলাম সুমন
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিনটি উপলক্ষে সেনানিবাসে এক মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ সূচিত হয়েছিল, যার ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মোহতাসিম হায়দার চৌধুরী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
প্রধান অতিথির স্বাগত বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি কুমিল্লার বীর মুক্তিযোদ্ধাসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আমন্ত্রিত অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরেন প্রধান অতিথি। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের সহযোগিতার কথা জানিয়ে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-২ আসনের এমপি সেলিম ভূইয়া, কুমিল্লা-৫ আসনের এমপি জসীম উদ্দিন, কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূইয়া, কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসা চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়াসহ বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...
কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন ক...
স্টাফ রিপোর্টারকুমিল্লা নগরীর ঝাউতলা শহীদ শামসুল হক সড়কে অবস্থিত বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদ...