প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Nov 2026, 10:15 AM
চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার
এমরান হোসেন বাপ্পি
একসময় ছিলেন অপ্রতিরোধ্য। রাজনৈতিক ক্ষমতার বলয়ে ছিল অবাধ বিচরণ। জনপ্রতিনিধি হিসেবে টানা তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়ে গড়ে
তুলেছিলেন নিজস্ব প্রভাববলয়। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে বদলেছে তাঁর রাজনৈতিক অবস্থান, বদলেছে সখ্যের সমীকরণ। নানা আলোচনা-সমালোচনা
পেরিয়ে অবশেষে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছেন সেই আলোচিত-সমালোচিত সাবেক কাউন্সিলর কাজী বাবুল।
তিনি কাজী বাবুল। চৌদ্দগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। প্রাতিষ্ঠানিক শিক্ষার সীমাবদ্ধতা থাকলেও স্থানীয় রাজনীতির মাঠে
তাঁর প্রভাব ও কৌশল ছিল আলোচনার বিষয়। তিন তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়ে নিজের অবস্থান সুসংহত করেছিলেন। এমনকি একবার
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ার ঘটনাও রয়েছে তাঁর রাজনৈতিক জীবনে। কিন্তু কীভাবে একজন সাধারণ কাউন্সিলর হয়ে উঠলেন স্থানীয় রাজনীতির আলোচিত প্রভাবশালী ব্যক্তি? কীভাবে ক্ষমতার পালাবদলের সঙ্গে বদলে গেল তাঁর রাজনৈতিক অবস্থান? আর কেনই-বা শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে হলো জেলা গোয়েন্দা পুলিশকে?
কাজী বাবুলের রাজনৈতিক উত্থান ঘটে আওয়ামী লীগের শাসনামলে।
চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের আশ্রয়-প্রশ্রয়ে
স্থানীয় রাজনীতিতে তাঁর অবস্থান শক্তিশালী হয় বলে এলাকায় আলোচনা
রয়েছে।
তবে সময়ের সঙ্গে সেই সম্পর্কেও ফাটল ধরে। চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী
লীগের অভ্যন্তরীণ গ্রুপিং প্রকাশ্যে আসার পর সাবেক মেয়র মিজানুর
রহমানের সঙ্গে কাজী বাবুলের দ্বন্দ্ব সামনে চলে আসে।
এরপরই রাজনৈতিক সমীকরণে আসে নতুন মোড়। স্থানীয় সংসদ সদস্য
মুজিবুল হকের বলয়ে নিজেকে সম্পৃক্ত করেন কাজী বাবুল। ফলে স্থানীয়
আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর অবস্থান ও প্রভাব আরও দৃশ্যমান হয়ে ওঠে।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন
চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রকে ঘিরে আলোচনায় আসেন
কাজী বাবুল। নির্বাচনে মুজিবুল হকের পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগকে
কেন্দ্র করে মেয়র মিজানুর রহমানের অনুসারীদের সঙ্গে বিরোধে জড়িয়ে
মারধরের শিকার হন তিনি। এরপর মুজিবুল হক সংসদ সদস্য নির্বাচিত হলে
স্থানীয় রাজনৈতিক বলয়ে কাজী বাবুলের অবস্থান আরও শক্তিশালী হয়।
২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন।
মুহূর্তেই পাল্টে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেই পরিবর্তনের ঢেউ
লাগে চৌদ্দগ্রামেও।
সরকার পতনের দিন কাজী বাবুলের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভোজন
বিলাশ হোটেলে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর বেশ কিছুদিন ব্যবসা
প্রতিষ্ঠান বন্ধ রেখে আত্মগোপনে ছিলেন তিনি। কিন্তু সেই আড়ালও
দীর্ঘস্থায়ী হয়নি।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন রাজনৈতিক
বাস্তবতায় বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে
সখ্য গড়ে তোলার চেষ্টা করেন কাজী বাবুল। স্থানীয় পর্যায়ে তাঁর বিরুদ্ধে
তোষামোদি, আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক
বজায় রাখা এবং রাজনৈতিক আশ্রয় খোঁজার অভিযোগও রয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে
অভিযোগ করা বিএনপি-জামায়াতের একাংশের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে
হতাশা ও ক্ষোভ তৈরি হয়
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...