...
শিরোনাম
কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন ⁜ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ⁜ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার ⁜ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন ⁜ অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ ⁜ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান ⁜ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত ⁜ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে' ⁜ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ ⁜ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন ⁜ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম ⁜ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক ⁜ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন ⁜ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ⁜ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত ⁜ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Oct 2025, 8:32 AM

...
তিতাসে নির্মাণত্রুটির কারণে ভেঙ্গে ফেলা হচ্ছে অর্ধসমাপ্ত সেতু News Image

নাজমুল করিম ফারুক 

কুমিল্লার তিতাসের বাতাকান্দি-রায়পুর সড়কের দক্ষিণ আকালিয়া খালের উপর নির্মাণাধীন সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে। নকশায় ত্রুটি এবং বিম ঢালাইয়ে ভুল ধরা  পড়ায় সেতুটি সেতুটি ভাঙা হচ্ছে। এতে সরকারি টাকা অপচয়সহ জনগণের ভোগান্তি দীর্ঘ হচ্ছে। বুধবার সকালে নির্মাণাধীন সেতুর এলাকায় গিয়ে দেখা যায়, ৭জন শ্রমিক নির্মাণাধীন সেতুটি যন্ত্রের সাহায্যে ভাঙ্গছেন। পাশেই বাতাকান্দি বাজারের সাপ্তাহিক হাটে নৌকা বিক্রির অংশ। ক্রেতা হিসেবে আসা রফিকুল ইসলাম বলেন, এত ছোট খালে এত বড় সেতুর দরকার ছিল না। এটা ভালো কয়েকদিন পরপর সেতুটি ফেইসবুকে ভাইরাল হয়। অটোরিক্সা চালক নাজির আহমেদ বলেন, দুই বছর হলো অটো চালাচ্ছি; তখন থেকে দেখছি সেতু নির্মাণ হচ্ছে, এখন আবার ভাঙ্গতেছে। বলরামপুর ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য জানান, ছোট্ট একটি কালর্ভাট হলেই হতো। এত বছর সেতু দরকার ছিল না। এখন শুনতেছি সেতু নির্মাণে নাকি ভুল হয়েছে, তাই ভেঙ্গে ফেলছে। উপজেলা প্রকৌশলী সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর ইউনিয়নের বাতাকান্দি- রায়পুর সড়কের দক্ষিণ আকালিয়া খালের উপর ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দে ২৮ মিটার দৈর্ঘ্য ও ৯.১০ মিটার প্রস্থ একটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়। খালের

উপর অধর্শত বছরের পুরোনো সেতুটি ভেঙে নতুন সেতুর নির্মাণকাজ ২০২৩ সালের ২৩ মার্চ শুরু হয়। ২০২৪ সালের ২২ মার্চ নতুন সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় মেসার্স আর আর কনষ্ট্রাকশন। উক্ত সময়ের মধ্যে নির্মাণাধীন সেতুটির ৬০ ভাগ শেষ হয়েছিল। তবে এর মধ্যে ঠিকাদার ১

কোটি ৮০ লাখ টাকার বিল তুলে কাজ ফেলে চলে যান। এরপর থেকে সেতুর কাজ বন্ধ রয়েছে। এলজিইডির তিতাস উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. শাহনেওয়াজ বলেন, এক বছরের বেশি সময় নির্মাণকাজ বন্ধ থাকায় কাজের চুক্তি বাতিলের জন্য গত জুলাই মাসে ঢাকার প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর নির্মাণকাজের সময় নির্দেশনা অমান্য করে শুধু সেতুর বিম ঢালাই দেয়।

নিয়ম হচ্ছে বিম ও ছাদ একসঙ্গে ঢালাই দেওয়া। কিন্তু শুধু বিম ঢালাই দেওয়ায় সেতুর নকশার ত্রুটি ধরা পড়ে এবং ত্রুটিপূর্ণ স্থান পর্যন্ত ভাঙ্গা হচ্ছে। উপজেলার দক্ষিণ আকালিয়ার নুরুল হক এবং উলুকান্দির জহিরুল ইসলাম বলেন, সেতু নির্মাণের সময় খাল ভরাট করে রাস্তা বানানোয় খালে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। গত

তিন বছর যাবৎ বাতাকান্দি, উলুকান্দি, দক্ষিণ আকালিয়া ও কালাইগোবিন্দপুর এলাকায় পানির অভাবে ফসল উৎপাদন কমে গেছে। মেসার্স আর আর কনষ্ট্রাকশন স্বত্বাধিকারী মুকুল মিয়ার সাথে যোগাযোগের

চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে সহকারী ঠিকাদার জিএম আনিছুর রহমান জুয়েল জানান, নির্ধারিত সময়ের মধ্যে সেতুর কাজ শেষ হবে। বর্তমানে ৯জন সাইডে কাজ   করছে। আগামী শুক্রবার থেকে তাদের সাথে আরো ১০জন শ্রমিক যোগ দিবেন।ত্রুটিপূর্ণ অংশ ভাঙ্গা হলে, একসাথে আমরা বিম ও ছাদ ঢালাই দেব।এলজিইডির তিতাস উপজেলার প্রকৌশলী মো. খোয়াজুর রহমান বলেন, বেইচ ঢালাইয়ের পর থেকে উপরের অংশ ভেঙ্গে ফেলা হবে এবং আগামী ৩০ ডিসেম্বরের মধ্যেসম্পূর্ণ সেতুর নির্মাণকাজ শেষ করতে হবে। প্রধান ঠিকাদারের সাথে যোগাযোগ না হলেও তাহার প্রতিনিধি সহকারী ঠিকাদার জুয়েল সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে
অপ্রতিম হত্যা: চার আসামির দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে

আয়েশা আক্তারকুমিল্লায় স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্য...

মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু সন্তান থানায়
মোবাইল কিনে না দেওয়ায় বাবা- মায়ের বিরুদ্ধে মামলা করতে শিশু স...

কাজী নজরুল ইসলাম চাঁদপুরের হাজীগঞ্জে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিয...

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক...

‎নিজস্ব প্রতিবেদক ‎জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দা...

মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।
মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএন...

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নৈরাজ্য...

মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন  জাদুতে  গ্রামীণ যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্তের  সূচনা
মোকাম ইউনিয়নে গোলাম সারোয়ারের উন্নয়ন জাদুতে গ্রামীণ যোগাযো...

সাদিক মামুন‘আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদুজানে’... জনপ্রিয় ক...

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার
মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে সদ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুচাইতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন
➤ চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
➤ ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
➤ ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মৃতির পুনঃনির্মিত ‘স্বাধীনতা সৌধ’ শুভ উদ্বোধন
➤ অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
➤ মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্যা-পুলিশ সুপার আনিসুজ্জামান
➤ অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফড়িং আর ছবি তুলবে না
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
➤ প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় আঘাত করে'
➤ বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ কবির হোসেনের উদ্যোগে অসহায়-দুস্থ ৬'শ পরিবারের মাঝে ৬ টন চাল বিতরণ
➤ নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন
➤ লালমাই বেতিয়াপাড়া-লোলাই সড়কের উদ্বোধন করলেন-এমপি মোবাশ্বের আলম
➤ সরকারি চাকরি পেয়ে চাঁদপুরে স্বামীকে তালাক
➤ ব্রাহ্মণপাড়া আল বারাকা হাসপাতালের অনুমোদন নিয়েও প্রশ্ন
➤ অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
➤ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত
➤ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir