প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 12:21 AM
সন্তানদের সঠিক পথে রাখতে পরিবারই প্রথম ভরসা-ইউএনও ব্রাহ্মণপাড়া
মো. আনোয়ারুল ইসলাম
শিক্ষার গুনগত মান নিশ্চিতকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক এবং কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে পরিবার ও বিদ্যালয়ের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের প্রতি যতœ, ভালোবাসা ও নজরদারি থাকলেই বাল্যবিবাহ, মাদক বা কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। সন্তানদের সময় দিন, তাদের কথা শুনুন, তাহলেই তারা সঠিক পথে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শাহীন আক্তার এবং সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল কুদ্দুস, ভগবান সরকারি উচ্চ ২ এর পাতায় দেখুন
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম মোল্লা, মো. রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...