প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2025, 12:35 AM
জেলা প্রশাসকের ঈদ উপহার পেল লালমাইয়ের প্রতিবন্ধী জাবেদ ওমর
লালমাই প্রতিনিধি
জন্মের পর থেকেই বাক প্রতিবন্ধী। দুই হাত, দুই পা বাঁকা। ঘাঁড় ও পিঠ সোজা হয়নি কখনো। তারপরও আজান শুনলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হেটে নিয়মিত মসজিদে চলে যান কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের চা দোকানি জাফর আহমদের ছেলে প্রতিবন্ধী জাবেদ ওমর (১৮)।
শারীরিকভাবে অক্ষম হয়েও জাবেদ ওমরের ধর্ম চর্চার বিষয়টি জানতে পেরে কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার তার জন্য ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী, পায়জামা ও টুপি পাঠিয়েছেন।
বুধবার (৪ জুন) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা জামাতে নামাজ পড়াকে উৎসাহ দিতে প্রতিবন্ধীর বাড়িতে এই উপহার পাঠান।
প্রতিবন্ধী জাবেদ ওমরের বাবা জাফর আহমেদ বলেন, জেলা প্রশাসনের উপহার লিখা একটি ব্যাগে আমার ছেলের জন্য নতুন পাঞ্জাবী, পায়জামা ও টুপি পাঠিয়েছেন ইউএনও স্যার। উপহার পেয়ে সে অনেক খুশি হয়েছে।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার স্যার গত ২৯ মে লালমাই উপজেলায় পরিদর্শনে আসলে ১৬ জন এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার প্রদান করেন। তখন স্যার প্রতিবন্ধী জাবেদ ওমরের পাচ ওয়াক্ত নামাজ পড়ার বিষয়টি অবহিত হন। বুধবার ডিসি স্যার জাবেদ ওমরের নামাজ পড়াকে উৎসাহ দিতে তার জন্য ঈদ উপহার পাঠান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...