প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jun 2025, 12:54 AM
ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন ওই গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে আরাফাত বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে সে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আশপাশে কোথাও খুঁজে না পেয়ে তারা পুকুরে খোঁজ করতে যান। একপর্যায়ে পুকুরের পানিতে আরাফাতের দেহ ভেসে থাকতে দেখা যায়।
তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. তোফায়েল আহম্মেদ ভূইয়া বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...