প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2025, 11:37 AM
শিক্ষিকার ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাসে এলাকায় তোলপাড়!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘পতিতালয়’ বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্রকরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ফলে স্ট্যাটাসকে ঘিরে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার হোমনা-২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদলী হওয়া সহকারি শিক্ষিকা রৌশন আক্তার তার ফেইজবুকে স্ট্যাটাসে লিখেছেন-, “হোমনা ২নং স্কুল একটি পতিতালয় এর কারণ ৯ জন মহিলা ১ জন পুরুষ। এই পুরুষ যা বলে তারা তাই শুনে।” এ স্ট্যাটাসকে কেন্দ্র করে সহকর্মী শিক্ষক, স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে মন্তব্য করেছেন, একজন শিক্ষক হিসেবে এমন দায়িত্বজ্ঞানহীন ও অশোভন মন্তব্য পেশাগত নৈতিকতার পরিপন্থী। স্থানীয় সূত্রে জানাগেছে, রৌশন আক্তার আছাদপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) থাকাকালীন দুলালপুর ইউনিয়নের চন্ডিপুর স্বল্পব্যয়ী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে তার নাম তালিকা ভুক্ত করে রাখেন। পরবর্তীতে মেম্বারি বাদ দিয়ে বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগ দেন। বিদ্যালয়টি জাতীয়করণ হলে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পরে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।
পরবর্তীতে রৌশন আক্তার একাধিক বিয়ে করেছেন এবং বর্তমান স্বামীর তথ্য গোপন রেখে অনলাইনে হোমনা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হন। সেখানে যোগদানের পর থেকে সহকর্মীদের সঙ্গে বিরূপ আচরণ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দিয়ে শাস্তিমূলক বদলি করে ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠায়। তদন্তের সময় তার পক্ষে সাক্ষ্য না দেয়ার ক্ষোভে তিনি বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে উক্ত বিতর্কিত স্ট্যাটাস দেন। সহকর্মীরা জানান, একজন শিক্ষিকা হয়ে এ ধরনের মন্তব্য করে পুরো শিক্ষা বিভাগকে কুলষিত করেছেন। আমরা ক্ষুব্ধ এরতীব্র নিন্দা জানাচ্ছি এবং উপযুক্ত শাস্তি দাবী করছি। এ বিষয়ে রৌশন আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...