প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jun 2025, 12:56 AM
ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগ
সোহেল রানা
অন্যের ফেসবুক স্ট্যাটাসের কমেন্টে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ লেখাযুক্ত ছবি পোস্টের অভিযোগে ইন্দ্রজিৎ সাহা নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তাকে আটকের পর সেখানে মারধর করে চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে চান্দিনা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্ররা।
ওই যুবককে মারধরের পর মোটরসাইকেল যোগে তুলে এনে থানায় হসÍান্তরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহুর্তেই ভাইরাল হয়। এ ঘটনায় থানায় চান্দিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর মূখ্য সংগঠক মেহেদী হাসান সিয়াম বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। আটক ওই যুবক ইন্দ্রজিৎ সাহা কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামে রামকৃষ্ণ সাহার ছেলে।
জানা যায়- গত ১৯ মে এমডি. সিহাব (গফ ঝরযধন) নামের একটি ফেসবুক আইডি থেকে সনাতন ধর্মের দেবতার ছবি যুক্ত একটি পোস্টার ছিঁড়ে ফেলার রিলস ভিডিও পোস্ট করা হয়। ওই রিলস ভিডিও’র কমেন্টস বক্সে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে কমেন্টস করছে। ওই রিলস ভিডিওতে সিভা সাহা (ঝযরাধ ঝধযধ) নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করে ছবি সম্বলিত লেখা কমেন্টস করা হয়। শিবা সাহার ওই কমেন্টস স্থানীয় মুসল্লীদের নজরে আসলে ফেসবুকে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। শিবা সাহার বিচার দাবী করে ফেসবুকে নানা রকম পোস্ট করতেও দেখা যায়। ওই ঘটনার সূত্র ধরে চান্দিনার বৈষম্য বিরোধী ছাত্ররা শিবা সাহার আইডি খুজে ইন্দ্রজিত সাহার দেবীদ্বারের বরকামতা গ্রামের বাড়িতে গিয়ে তাকে খোঁজ করে। সেখানে তাকে না পেয়ে মহাসড়কের গোবিন্দপুর এলাকায় তাকে আটক করে মারধর করে পুলিশে দেয়।
ছাত্রনেতা তন্ময় ইসলাম হিমেল জানান, প্রথম দিকে আমরা কিছু টের পাইনি। কিছুদিন পর জানতে পারলাম সে ফেসবুকে মহানবী (সা.) এর নামে কটুক্তি করেছে তাই এ ঘটনার খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষনিক অভিযুক্ত ইন্দ্রজিৎ এর বাড়ি গিয়ে তার পরিবারের লোকজনদের জানাই। পরবর্তীতে জানতে পারি আমাদের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাচ্ছে। পরে গোবিন্দপুর এলাকা থেকে অভিযুক্ত ইন্দ্রজিৎ কে আটক করে চান্দিনা থানায় নিয়ে যাই।
বিষয়টি নিশ্চত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, অন্যের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শিবা সাহা (ঝযরাধ ংধযধ) আইডি থেকে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ লেখা ছড়িয়ে দেয় ইন্দ্রজিৎ নামে ওই যুবক। ছবি ও লেখাগুলো স্থানীয় মুসল্লিদের নজরে আসলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। ইসলাম ধর্ম এবং নবী হযরত মোহাম্মদ (সা.) নিয়ে কটুক্তি করায় ইন্দ্রজিৎ এর উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। বিষয়টি ছাত্র নেতাদের নজরে আসলে তাকে আটক করে থানায় সোপর্দ করে কয়েকজন ছাত্র নেতা। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...