প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Oct 2025, 1:06 AM
দেবিদ্বারে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
মোঃ আক্তার হোসেন
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দেবিদ্বারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দেবিদ্বার এর উদ্যোগে র্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান’র সভাপতিত্বে প্রধান অথিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অর্জিন চাকমা, মুরাদনগর ফায়ার স্টেশনের ওয়্যারহাইজ ইন্সপেক্টর মোঃ আমজাদ হোসেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা বিআরডিবির সাবেক কর্মকর্তা রমেন চন্দ্র সাহা, পূজা উদযাপন ফন্টের উপজেলা শাখার সভাপতি বিমল কুমার দত্ত ও জাতীয় নাহরিক পার্টি (এনসিপি) এর উপজেলা নেতা কাজী নাছির উদ্দিন প্রমুখ।
মুরাদনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাইজ ইন্সপেক্টর মো. আমজাদ হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের একটি দলের তত্বাবধানে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া’য় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষক হিসেবে পুরো অনুষ্ঠানটির ধারা ভাষ্যকার হিসেবে মুরাদনগর ফায়ার সার্ভিসের শ্যাম অফিসার মো. শাহআলম খান শিক্ষার্থীদের হাতে কলমে ওই দূর্যোগ প্রশমন প্রশিক্ষণ দেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকান্ড, ভূমিকম্পের মতো যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মানবজীবনে গুরুতর প্রভাব ফেলে। ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। বিশে^র অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। তারই অংশ হিসেবে মুরাদনগর ফায়ার সার্ভিসের সহযোগীতায় দেবিদ্বারের শিক্ষার্থীরা হাতে কলমে অগ্নিকান্ড রোধে যে পূর্বপ্রস্তুতি প্রশিক্ষণ নিয়েছে আগামী দিনের জন্য শ্রেষ্ঠ অর্জণ হয়ে থাকবে। তিনি আরো বলেন, দুর্যোগের বিষয়ে আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। ফায়ার সার্ভিসের প্রদর্শনীর মাধ্যমে অগ্নি নির্বাপক সম্পর্কে সচেতন হয়ে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, জনগণের অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা করতে হবে। সমন্বিত উদ্যোগই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে মানবজীবনকে নিরাপদ রাখতে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...