প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Mar 2026, 12:23 AM
কুমিল্লা পলিটেকনিকে মাদকে সরবরাহে বাধা দেওয়ায় শিক্ষার্থীর ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের মাদক সরবরাহে বাধা দেওয়ায় হাবিবুর রহমান রায়হান নামের এক ছাত্রদল নেতাকে আহত করেছে মাদককারবারীরা। রায়হান এ প্রতিষ্ঠানের পাওয়ার ডিপার্টম্যান্টের ২১-২২সেশনের ছাত্র। সে কুমিল্লার সালমানপুর এলাকার আব্দুল মজিদের ছেলে। এই হামলায় নিন্দা জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও সাংগঠনিক নেতাকর্মীরা। হাসপাতালে আহত ছাত্রনেতা রায়হানকে দেখতে আসেন কুমিল্লা দক্ষিণ জেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক এমাদাদুল হক ধিমানসহ তার শিক্ষকরা।
প্রত্যক্ষদর্শী কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার ডিপার্টম্যান্টের ছাত্র আলিফ মমিন জানান, বিকেল ক্যাম্পাসে রায়হানের উপর ছাত্রলীগ নেতা আরমান,কাকন,সামিরসহ বহিরাগতরা হামলা করেন। এতে রায়হানের মাথা ফেটে যায়। আমার ল্যাব পরীক্ষা শেষ করে এসে দেখি গুরুতর আহত অবস্থায় রায়হান পড়ে আছে। আমি তাকে হসপিটালে নিয়ে আসি। তিনি আরো বলেন, বহিরাগতদের নিয়ে তারা অনেক দিন ধরে হলে মাদক সাপ্লাই দেয়। রায়হান তাদের বাধা দেয়। এতে মাদক কারবারীরা ক্ষিপ্ত হয়। এই শত্রুতার জের ধরে ৩মার্চ মঙ্গলবার সন্ধ্যার সময় ক্যাম্পাসে রায়হানের ওপর হামলা চালায় অভিযুক্তরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: মেহেদী হাসান সোহাগ বলেন, ঘটনার বিষয়টি শুনে আমি রায়হানকে দেখতে আসি। রায়হান একজন জুলাই যোদ্ধা এবং সে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। ক্যাম্পাসে রায়হানের জনপ্রিয়তা আকাশচুম্বী। ছাত্রলীগের ক্যাডার সন্ত্রাসীরা বিগত দিনে ক্যাম্পাস গুলোকে মাদকের আখড়া বানিয়েছিল, যা এখনো বিভিন্ন ক্যাম্পাসে চলমান। রায়হান তা জানতে পেরে বাধা দেওয়ায় তারা তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। আমরা পলিটেকনিক প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি যেন আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হয়। তাদেরকে ক্যাম্পাস থেকে যেন স্থায়ী বহিস্কার করা হয়।
কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টম্যান্টের শিক্ষক রুহুল আমিন জানান,আমরা রায়হানকে দেখতে এসে যা দেখেছি তার মাথায় আঘাত করা হয়েছে। ডাক্তাররা বলেছেন ওকে সিটিস্ক্যান করানোর পর বিস্তারিত বলা যাবে। আমরা ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ দেখে পুরোপুরি নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...