...
শিরোনাম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম ⁜ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম ⁜ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক ⁜ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক ⁜ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ⁜ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার ⁜ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা ⁜ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড ⁜ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা ⁜ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের ⁜ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ ⁜ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের ⁜ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ⁜ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট ⁜ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Mar 2026, 12:47 AM

...
মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কুসিকের মশক নিধন কার্যক্রম চোখে পড়ে না নগরীতে News Image

মাহফুজ নান্টু

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় মশার উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে সন্ধ্যার পর বিভিন্ন ওয়ার্ডে মশার আক্রমণ অসহনীয় হয়ে উঠেছে। বাসা-বাড়ি, দোকানপাট এমনকি মসজিদেও স্বস্তিতে থাকা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, নিয়মিত মশকনিধন কার্যক্রম চোখে পড়ছে না। অনেক এলাকায় দীর্ঘদিন ধরে ফগার মেশিনের দেখা নেই। নালা-নর্দমা ও ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় মশার বংশবিস্তার বাড়ছে বলে অভিযোগ তাদের।

এই ওয়ার্ডে অবস্থিত নগরীর ‘ফুসফুস’খ্যাত ধর্মসাগর দীঘি। সন্ধ্যার পর কর্মজীবী মানুষ বিশ্রাম নিতে দীঘির পাড়ে এলেও মশার যন্ত্রনায় বেশিক্ষণ বসে থাকতে পারছেন না। ব্যাংকার ইনজামামুল হক সৈকত বলেন, “সারা দিনের ধকল শেষে একটু প্রশান্তির জন্য ধর্মসাগরপাড়ে আসি। কিন্তু গত এক মাস ধরে শুধু এখানে নয়, নগরীর কোথাও বসা যায় না। প্রতি মিনিটে অসংখ্য মশা কামড় দেয়।

নগরীর ৯নং ওয়ার্ডটি নানা কারণে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডায়াবেটিক হাসপাতাল, দৈনিক রূপসী বাংলা কার্যালয়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের মত অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠান এ ওয়ার্ডে রয়েছে। এছাড়া এ ওয়ার্ডে বহুতল ভবনে মানুষের বসবাসকারীর সংখ্যাও অনেক বেশি। কিন্তু মশার যন্ত্রণায় হাসপাতালে রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ অতিষ্ঠ দীর্ঘদিন ধরে। এ ওয়ার্ডের একজন বাসিন্দা জানান কুসিকের মশক নিধন কার্যক্রম সম্প্রতি সময়ে একবার দেখেছেন। তবে তা কবে তিনি বলতে পারছেন না। এ অভিযোগ এ ওয়ার্ডের অনেক বাসিন্দাদেরই।

৫ নম্বর ওয়ার্ডের পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা বদিউল আলম জানান, এক মাসের বেশি সময় ধরে কার্যকর মশা নিধন কার্যক্রম দেখেননি। ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল খান বলেন, “ড্রেন পরিষ্কারের কাজ নেই, মশা তাড়ানোরও দৃশ্যমান উদ্যোগ নেই। মহা যন্ত্রণায় আছি আমরা।

নাম প্রকাশ না করার শর্তে সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তা জানান, ফগার মেশিনে মূলত কেরোসিন স্প্রে করা হচ্ছে; কার্যকর কীটনাশক ব্যবহার না করায় কাংখিত ফল মিলছে না। এতে প্রতিদিনই মশা বাড়ছে বলে তারা মন্তব্য করেন।

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, এভাবে মশার বিস্তার অব্যাহত থাকলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার ঝুঁকি বাড়বে। গত বছর যে হারে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, এ বছর মশা নিধন কার্যক্রম জোরদার না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) মো. মামুন বলেন, মশা নিধনে কোনো কার্যক্রম নেই, এটি সঠিক নয়। বিভিন্ন ওয়ার্ডে স্প্রে কার্যক্রম চলমান রয়েছে। তবে লোকবলের অভাব রয়েছে, এটাও সত্য। স্প্রেতে ভেজাল বা নিম্নমানের ওষুধ ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে ব্যবহৃত ওষুধ পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাক্ষরতার হারে সারাদেশে  কুমিল্লা প্রথম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম

অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...

সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম

কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...

উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে  জেলা প্রশাসক
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...

আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...

হোমনায় সরকারি জমি দখল করে  দোকান নির্মাণের হিড়িক
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের  হিড়িক পড়েছে। যে...

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...

‎কুবি প্রতিনিধি :‎‎সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...

কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...

কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
➤ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
➤ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক
➤ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
➤ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
➤ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
➤ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা
➤ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড
➤ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা
➤ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন
➤ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের
➤ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ
➤ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের
➤ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
➤ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট
➤ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir