প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Mar 2026, 12:16 AM
বরুড়ার মুড়িয়ারায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসত ঘর পুড়ে ছাই
মোঃ জাহাঙ্গীর আলম
গতকাল ২ মার্চ সোমবার আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামের হাজী বাড়ির ওমান প্রবাসী মোঃ মনির হোসেনের ঘরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি বসত ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা নগদ টাকা, স্বর্নকার, আসবাবপত্র, ফার্নিচার,কাপড়চোপড় সহ সকল মালামাল পুড়ে ছারখার। ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ৮-১০-লক্ষাধিক টাকার। আগুনের ডাক চিৎকার শুনে এলাকাবাসী ঝাপিয়ে পড়ে, আগুন নিভানোর চেষ্টা করে ততক্ষণে সকল কিছু পুড়ে যায়। বরুড়া ফায়ারসার্ভিস যেতে- যেতে আগুন নিভানো হয়ে যায়। সরজমিনে জানা যায় প্রবাসী মোঃ মনোর হোসেন ওমানে বৈধ কাগজপত্র না থাকায় গত তিন মাস যাবত ঐ দেশের জেল হাজতে আছেন, ওনার স্ত্রী জানান আমি এক কাপড়ে আমার ছোট -ছোট বাচ্ছাদের নিয়ে জীবন নিয়ে কোন রকম ঘর থেকে বেরিয়ে আসি, আমার সকল কিছু শেষ, আমাদের এখন কি হবে , বরুড়া উপজেলা প্রশাসনের সদয় দয়া কামনা করছেন। ভুক্তভোগীদের দাবী বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...