...
শিরোনাম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম ⁜ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম ⁜ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক ⁜ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক ⁜ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ⁜ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার ⁜ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা ⁜ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড ⁜ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা ⁜ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের ⁜ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ ⁜ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের ⁜ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ⁜ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট ⁜ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Mar 2026, 12:19 AM

...
যদি মাদকমুক্ত করতে না পারি, প্রয়োজনে আমি রিজাইন করবো-এমপি জসিম উদ্দিন News Image

জাকির হোসেন

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেছেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়াসহ সারা বাংলাদেশ মাদকে সয়লাব হয়ে গেছে। মাদকের বিরুদ্ধে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বলেন, “যদি মাদকমুক্ত করতে না পারি, প্রয়োজনে আমি রিজাইন করবো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন। সে বিষয়ে দুই উপজেলার প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং তাদের সহযোগিতা চেয়েছি। শুধু মাদক নয়, চাঁদাবাজি, ইভটিজিং ও সন্ত্রাসের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।

সোমবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয়’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি অনুষ্ঠানের আয়োজন করে।

সমিতির বহুতল ভবন ও একটি অ্যাম্বুলেন্স প্রদানের দাবির বিষয়ে এমপি জসিম উদ্দিন বলেন, “আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী এবং শিক্ষানুরাগী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরী।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম। তিনি রমজান মাসে ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাস, ওষুধ সেবন, ইনসুলিন ব্যবস্থাপনা এবং নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষজ্ঞ মতামত প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল লতিফ, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা আক্তার এবং কিডনি বিশেষজ্ঞ ডা. মো. জহিরউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. জান্নাতুল ফেরদৌস বিথি এবং সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম।

এছাড়া বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেহ মো. সেলিম রেজা সৌরভ, অ্যাডভোকেট আবদুল মুমিন ফেরদৌস, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়াসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাক্ষরতার হারে সারাদেশে  কুমিল্লা প্রথম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম

অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...

সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম

কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...

উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে  জেলা প্রশাসক
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...

আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...

হোমনায় সরকারি জমি দখল করে  দোকান নির্মাণের হিড়িক
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের  হিড়িক পড়েছে। যে...

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...

‎কুবি প্রতিনিধি :‎‎সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...

কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...

কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
➤ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
➤ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক
➤ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
➤ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
➤ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
➤ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা
➤ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড
➤ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা
➤ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন
➤ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের
➤ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ
➤ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের
➤ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
➤ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট
➤ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir