...
শিরোনাম
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও ⁜ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম, ⁜ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ⁜ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ⁜ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া ⁜ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা? ⁜ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার ⁜ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি ⁜ ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল ⁜ কুমিল্লা রেলওয়ে স্টেশনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ⁜ ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটেই মারা গেলেন বাবা ⁜ বাঙ্গরায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,আহত ৩ ⁜ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় 'অভিযোগ বক্স' স্থাপন ⁜ বাঙ্গরায় যুবলীগ নেতা বিপ্লব ও নাছিরের অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন ⁜ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড ⁜ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে ⁜ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি ⁜ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল ⁜ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jun 2025, 1:00 AM

...
দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লার বিনোদন স্পটগুলো News Image

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লার বিভিন্ন বিনোদন স্পটগুলোতে উপচে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। ঈদের পরদিন থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল কুমিল্লার কোটবাড়ি শালবন বিহার, ম্যাজিক প্যারাডাইস পার্কসহ প্রতিটি বিনোদন স্পট।

পরিবার-পরিজন ও প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে নারী-পুরুষ, শিশুসহ সববয়সের দর্শনার্থীরা কুমিল্লার কোটবাড়ি ও আশপাশের বিনোদন স্পষ্টগুলো ঘুরে বেড়াতে দেখা গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থী ভিড় জমাচ্ছে কুমিল্লার পর্যটক এলাকা হিসেবে খ্যাত কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি শালবন বিহার, রূপবানমুড়া, ইটাখোলা মুড়া, ম্যাজিক প্যারাডাইস পার্ক, ব্লু-ওয়াটার পার্ক, লালমাই লেকল্যান্ড, রাজেশপুর ইকোপার্কসহ বিভিন্ন বিনোদন স্পষ্টে। এই স্থানগুলো দীর্ঘদিন ধরে দেশ ও বিদেশের পর্যটকদের দৃষ্টি কাড়ছে। এবার ঈদের লম্বা ছুটিতে সেখানে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা দর্শনার্থীদের ঢল নেমেছে।  এছাড়া বাংলাদেশে বসবাসরত অনেক বিদেশী নাগরিকও ঈদের ছুটিতে শালবন বিহারে আসতে দেখা যায় ।

ময়নামতি জাদুঘরের পাশে বন বিভাগের পিকনিক স্পট এবং শালবন বিহারের পাশে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। এছাড়াও কুমিল্লায় বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ হচ্ছে লালমাই পাহাড়। লালমাই পাহাড়ের সুউচ্চ চূড়ায় উঠে অনায়াসেই কুমিল্লা শহরকে দেখা যায়। এই পাহাড় এলাকা এবং এর আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক প্রাচীন নিদর্শন।

ভ্রমণে আসা কাইয়ুম বাবু বলেন, কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহার ও যাদুঘরের কথা অনেক শুনেছি। তাই কোন দিকে না তাকিয়ে পুরো পরিবারই চলে এসেছি ঐতিহ্যবাহী কুমিল্লার শালবন বিহার । সেই সাথে  সন্তানদেরকে ঐতিহাসিক স্থানগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। পাশেই রয়েছে লালমাই পাহাড় ও দেশের অন্যতম দৃষ্টি নন্দন ম্যাজিক প্যারাডাইস পার্ক। ওখানেও রয়েছে অনেক সুন্দর সুন্দর রাইডস। যা শিশুদের পছন্দের শীর্ষে। এককথায় কোটবাড়িতে ঘুরতে আসলে ভ্রমণ পিপাসুদের চাহিদা মিটবে।

মাজহারুল ইসলাম নামের কুমিল্লার স্থানীয় এক দর্শনার্থী জানায়, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে রেল ও সড়কপথে যাতায়াতের সুব্যবস্থা থাকায় দর্শনার্থীরা কুমিল্লার কোটবাড়িতে সহজে আসতে পারেন। পাশাপাশি কুমিল্লায় পর্যটকদের জন্য থাকার সুব্যবস্থা হিসেবে কুমিল্লা বার্ড, হোটেল নুরজাহান থ্রি স্টার, হোটেল সাউথ-ইনসহ বিভিন্ন মানসম্মত আবাসিক হোটেল রয়েছে। সেই সঙ্গে মহাসড়কের পাশে খাবারেরও ভালো আয়োজন রয়েছে এ কুমিল্লায়। কুমিল্লার হোটেল নুরজাহান থ্রি স্টার, জাইতুন, রেড অনিয়নসহ রয়েছে অসংখ্য ভালমানের খাবারের হোটেল।

কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কের এডমিন মোদাব্বির হোসেন নাসির জানান, পবিত্র ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ঘুরতে আসছেন। এবছরও দর্শনার্থীদের ভালো উপস্থিতি রয়েছে। দর্শনার্থীদের সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর।

ময়নামতি যাদুঘরের কাস্টডিয়ান মোঃ শাহিন আলম বলেন, এবছর ঈদে লম্বা ছুটির কারণে কুমিল্লার প্রতœতাত্ত্বিক নিদর্শন শালবন বিহারে শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতীসহ নানা বয়সী বিনোদন পিপাসু মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে। দর্শনার্থীদের নিরাপত্তায় আমরা সজাগ দৃষ্টি রাখছি।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম  জানান, ঈদকে ঘিরে কুমিল্লা কোটবাড়িসহ সদর দক্ষিণ মডেল থানাধীন প্রতিটি বিনোদন কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারীতে রয়েছে। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্...

লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,

মাসুদ রানা, কুমিল্লা​কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার চর...

উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি

জাহিদ পাটোয়ারীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান বলেছেন, বিগত সময়ে ন...

শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যা...

সুজন মজুমদার কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন...

গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া

৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্...

শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?

নদ-নদীর মাছ কিংবা টুথপেস্ট—নানা মাধ্যমে খাদ্যচক্রে ঢুকে পড়া মাইক্রোপ্লাস্টিক মানবদেহের জন্য কতটা বিপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
➤ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
➤ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
➤ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
➤ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
➤ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
➤ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার
➤ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি
➤ ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল
➤ কুমিল্লা রেলওয়ে স্টেশনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ
➤ ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটেই মারা গেলেন বাবা
➤ বাঙ্গরায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,আহত ৩
➤ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় 'অভিযোগ বক্স' স্থাপন
➤ বাঙ্গরায় যুবলীগ নেতা বিপ্লব ও নাছিরের অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন
➤ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
➤ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
➤ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
➤ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
➤ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir