প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jun 2025, 1:02 AM
তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে- হাসনাত আব্দুল্লাহ
দেবিদ্বার প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমরা চাই তরুণ প্রজন্মের যারা আছে তারা মাদকের করাল গ্রাস থেকে মুক্ত হতে, সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক থেকে মুক্ত হতে এলাকায় খেলার আয়োজন বেশি করে করতে হবে। আমাদের তরুণ প্রজন্ম মোবাইল গেইমে আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলার মধ্য দিয়ে মানসিক যেই সমৃদ্ধি ঘটে তা গুরুত্বপূর্ণ। তবে মাদক প্রতিরোধে খেলাধুলার কোন বিকল্প নেই।
১১জুন বুধবার বিকেলে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আগষ্ট শহীদের স্মরণে মিনিবাস ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
এসময় ডা. আজাদ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস,সোনালী ব্যাংকের কংশনগর শাখার সিনিয়র অফিসার আবুল বাসার,এনসিপি নেতা শামীম কায়সার প্রমূখ।
ফাইনাল খেলায় অংশগ্রহন করেন ‘শ্রীপুর ফুটবল একাদশ’ বনাম এলাহাবাদ ‘হামাস টিম’। জমকালো আয়োজনে ফাইনাল ম্যাচটি দেখার জন্য দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা ছিল, নিদিষ্ট সময়ে গোলশূন্য ড্র থাকায় ফলাফল গড়ায় ট্রাইবেকারে।পরে ট্রাইবেকারে শ্রীপুর ফুটবল একাদশকে ৬-৭ গোলে হারিয়ে বিজয়ী হয় এলাহাবাদ হামাস টিম। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্...
লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার চর...
উদ্বোধন হলো ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
জাহিদ পাটোয়ারীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান বলেছেন, বিগত সময়ে ন...
শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যা...
সুজন মজুমদার কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন...
গ্রিন-স্টার্কের ব্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্...
শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
নদ-নদীর মাছ কিংবা টুথপেস্ট—নানা মাধ্যমে খাদ্যচক্রে ঢুকে পড়া মাইক্রোপ্লাস্টিক মানবদেহের জন্য কতটা বিপ...