প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 Oct 2025, 3:29 PM
সুযোগ নষ্টের মহড়ায় হেরে গেল বাংলাদেশ
হাতছাড়া হলো কয়েকটি ক্যাচ, নষ্ট হলো রান আউটের একাধিক সুযোগ। সেসবের চড়া মূল্যই দিতে হলো বাংলাদেশকে। স্বর্ণা আক্তারের রেকর্ড গড়া ফিফটিতে লড়াইয়ের পুঁজি গড়ে অল্পে রানে দক্ষিণ আফ্রিকার পাঁচ উইকেট নিয়েও পারল না নিগার সুলতানার দল।
উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে সোমবার রোমাঞ্চকর লড়াইয়ে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২৩৩ রানের লক্ষ্য তিন বল হাতে রেখে পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
ভিশাখাপাত্নামে মন্থর উইকেটে একপর্যায়ে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। তাদের ওপর সেই চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা। ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটিতে ম্যাচ অনেকটা বের করে নেন মারিজান ক্যাপ ও ক্লোয়ি ট্রায়ন। পরে দুটি ত্রিশোর্ধ জুটিতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় তারা।শেষ দিকেও সুযোগ ছিল বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার প্রয়োজন যখন ৮ বলে ৯ রান, লং-অফে নেডিন ডে ক্লার্কের সহজ ক্যাচ ফেলে দেন দলের সেরা ফিল্ডারদের একজন স্বর্ণা। সেই ডি ক্লার্ক শেষ ওভারে ৮ রানের সমীকরণে নাহিদা আক্তারের প্রথম তিন বলে একটি করে চার ও ছক্কায় শেষ করে দেন ম্যাচ। ৪টি চার ও একটি ছক্কায় ২৯ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন তিনি। ৬ চার ও এক ছক্কায় ৬৯ বলে ৬২ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পান ট্রায়ন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...